মধুখালী প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালীতে মশার বংশ বিস্তার ধ্বংশের লক্ষে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার বেলা সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে একযোগে কামারখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে কামারখালী ইউনিয়ন পরিষদ, কামারখালী বাজার, ইউনিয়নের ৭নং ওর্য়াড সহ প্রতিটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)।
মশা নিধন কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন, ইউ.পি. সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ নুরুল ইসলাম, মোঃ আকরাম হোসেন, মোঃ ইলিয়াস শেখ,মোঃ ফরিদুল ইসলাম, মোছাঃ ফজিলা বেগম প্রমুখ।



