× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

নিউজ ডেস্ক

করোনারোধে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল দিয়ে চলবে আর্থিক প্রতিষ্ঠান

Dutta
হালনাগাদ: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
আর্থিক খাতের প্রতি নমনীয়তা

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে ২৪ জানুয়ারি এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে আর্থিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছিল। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল দিয়ে পরিচালনা করতে হবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারী করে দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নিমিত্তে প্রয়োজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে।

সার্কুলারে বলা হয়েছে, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন। ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যিক ভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশাবলী কঠোরভাবে পরিপালন করতে হবে।

২০২০সালের মার্চে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েক দফায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন বিধিনিষেধ আরোপ ও নির্দেশনা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..