অভিযোগ গঠন মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম্ আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ অভিযোগ গঠন করেন।

মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

এ সময় আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।