× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

শেখ হাসিনাকে ২০ বার হত্যার চেষ্টা হয়েছে

admin
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার নিয়েমোট ২০ বার হত্যার চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বারবার এ ধরনের চেষ্টা হয়েছে।

নিজের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরাও বসে নেই তাঁকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) হত্যার উদ্দেশে। উনিশ বারের সঙ্গে আরো একবার যোগ হলো। ২০ বার তাঁকে হত্যার প্রচেষ্টা করেছে। তারা মনে করছে আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা থামাতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী…আমরা যাতে স্তব্ধ হয়ে যাই সেজন্যই এ সমস্ত ষড়যন্ত্র।’

এ সময় এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল জানান, এ পর্যন্ত যারা নিখোঁজ হয়েছেন তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।  তিনি সব কিছুকে ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সবকিছু নিয়ে কাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..