× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ইতিবাচক চিন্তা করুন

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: মাঝে মাঝে নেতিবাচক চিন্তাগুলো গ্রাস করতে শুরু করে। জোর করে তখন ইতিবাচক চিন্তাগুলোকে নিয়ে আসতে হয়। ইতিবাচক চিন্তা এবং দৃষ্টিভঙ্গির বদলই পারে অনেক কিছুকে সম্ভাবনাময় করতে।

ইতিবাচক চিন্তার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার বলেন, ‘আমাদের সব আবেগ নির্ভর করে চিন্তার ওপর। সে চিন্তা যদি ইতিবাচক করি, সব কিছু ইতিবাচক হবে। আর যদি নেতিবাচক করি সব নেতিবাচক হবে। নিজের অবস্থান, নিজের জায়গা সম্পর্কে ধারণা রাখতে হবে।’

ইতিবাচক চিন্তার ক্ষেত্রে কিছু বিষয় বাধা হিসেবে কাজ করে জানিয়ে  তানজির আহম্মদ তুষার বলেন, ‘যেমন নিজের ভালো দিকগুলোকে ছোট করে দেখা। আর হয়তো কিছুই হবে না সে রকম ভাবা। আবার অনেক সময় পারফেকশনিস্ট হলে নেতিবাচক চিন্তা বাড়ে। অন্যকে নিজের মতো করে ভাবতে চায় অনেকে। সেটা হয় না। এতেও নেতিবাচক চিন্তা বাড়ে।’

তাঁর মতে, ইতিবাচক চিন্তার বাড়ানোর জন্য ইতিবাচক অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সে জন্য কিছু বিষয় মানা দরকার।

  • বাস্তবতার নিরীখে প্রত্যাশা করতে হবে।
  • দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।
  • ভাবতে হবে জীবনে একটি জানালা বন্ধ হয়ে গেলে অনেক জানালা খুলে যাবে।
  • খুব কঠিন সময় এলে এটাকে সাময়িক সময়ের জন্য মেনে নিতে হবে। কখনোই হেরে যাওয়া চলবে না।
  • ইতিবাচক চিন্তা বাড়াতে ব্যায়াম করতে পারেন।
  • ভালো গান শুনুন।
  • ধর্মীয় আচার-আচরণে ইতিবাচক চিন্তা বাড়াতে পারেন।
  • ইতিবাচক ভাবনা ভাবে এমন মানুষের আশপাশে থাকলে ইতিবাচক চিন্তা বাড়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীনুর রহমান বলেন, ‘ইতিবাচক চিন্তা বাড়াতে এর অনুশীলন করা প্রয়োজন।’

* কথা বলার সময় ইতিবাচক শব্দের ব্যবহার করুন।

* নেতিবাচক চিন্তাগুলোকে থামিয়ে রাখুন।

* সফলতার চিন্তাগুলো ভাবনায় নিয়ে আসুন।

* ইতিবাচক চিন্তাগুলোকে দৃঢ়ভাবে বিশ্বাস করুন।

* সফল আপনি হবেনই এমন বিশ্বাস আনুন।

* নিজেকে ক্ষমাকরুন—নিজেকে কষ্টদিয়ে কিছু পরিবর্তন হবে না বরং নিজেকে ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যান।

* ভাবুন, ব্যাপারটা তো আরো খারাপ হতে পারত! এরচেয়ে যা হয়েছে এটাই বরং মেনে নেওয়া যাক।

অবসরে ইতিবাচক চিন্তা বাড়ানোর উপায়

* অনুপ্রেরণামূলক বই পড়ুন।

* শরীর চর্চা/ব্যায়াম করতে পারেন।

* আনন্দের গান শুনতে পারেন।

* কৌতুক শোনা।

* জীবনের মজার ঘটনার কথা মনে করা।

* কল্পনায় মজার জায়গার কথা ভাবতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..