× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

পাকিস্তানের দাপুটে জয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হেরে বড় লজ্জাকে সঙ্গী করলেও টি-টোয়েন্টিতে দাপুটে জয় নিয়েই বাড়ি ফিরছে। ওল্ড ট্রাফোর্ডে একমাত্র টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতে শেষটা রাঙিয়েছে সফরকারী পাকিস্তান।

গতকাল রাতে টস জিতে ঘরের মাঠে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক উইয়ন মরগান। কিন্তু আগে নেমে দুই পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুটা টি-টোয়েন্টি মেজাজে করতে পারেননি স্বাগতিকরা। ফলে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৫।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। এ ছাড়া জেসন রয় ২১, জো রুট ৬, জস বাটলার ১৬, উইয়ন মরগান ১৪, ডেভিড উইলি ১৩ রান করেন। মঈন আলী ১৩ রানে অপরাজিত ছিলেন।

বল হাতে পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এ ছাড়া দুটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও হাসান আলী।

জয়ের জন্য ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। সফরকারীদের হয়ে খালিদ লতিফ ৪২ বলে অপরাজিত থেকে ৫৯ রান করেন। এ ছাড়া আদিল রশিদের বলে আউট হওয়ার আগে শারজিল খান ৩৬ বলে ৫৯ রানের আরো একটি চমৎকার ইনিংস খেলেন। আর ১৫ রানে অপরাজিত থাকেন বাবর আজম।

এ হারের ফলে বাংলাদেশ সফরের আগে একটি ধাক্কাই খেল ইংল্যান্ড। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংলিশদের।


এ ক্যটাগরির আরো খবর..