× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ঈদুল আযহাকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করলেও হতশায় রয়েছে মাদারীপুরের কামাররা

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানী পশু জবাই করার জন্য ব্যাস্ত সময় পার করছেন মাদারীপুর জেলার সকল ৪টি উপজেলার প্রায় ২৫০ কামাররা। দিনরাত সমান তালে তারা এখন হাসুয়া, ছুরি, চাপাতি, দা, বটি তৈরী, ভোজালী, কুড়াল, মাংস কাটার গাছের বড়ো টুকুরো। আবার কেউ পুরনো দা, বটি, ছুরি শান দিচ্ছেন।

বিগত সময়ের তুলনায় এসব সরঞ্জামাধির দাম বেড়েছে প্রায় দ্বি-গুন। কোরবানী ঈদ যতই এগিয়ে আসছে ততই যেন ব্যাস্ত হয়ে পড়ছেন কামার ও ক্রেতারা। তবে সময়মত তৈরি করা সব সরঞ্জামাধি বিক্রি করতে পারবে কিনা সেই হতাশায় রয়েছে মাদারীপুরের কামাররা।

জেলার বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে  ব্যস্ত সময় পার করছেন জেলার কামারগণ। সারা বছর কাজ না থাকলে ও কোরবানীর ঈদের এ সময়টা বরাবরই ব্যাস্ত থাকতে হয় তাদের। পশু জবাইর সরঞ্জামাদি কিনতেও লোকজন ভীড় করছেন। কামারের দোকানগুলোতে শোভা পাচ্ছে গরুজবাইর বিভিন্ন উপকরণ।

প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে দা, ছুরি ও চাপাতি ব্যাপক চাহিদা বাড়ে। সারা বছর কাজ খুব কম থাকে কোরবানি এলে কাজ বেড়ে যায়। ছোট ছুরি থেকে শুরু করে বড় ছুরি ও চাপাতি সান দেয়ার জন্য ৫০টাকা থেকে কাজের গুণাগুণের ভিত্তি করে ৬০ থেকে ১০০টাকা পর্যন্ত নেয়া হয়। এছাড়া প্রতিটি দা ২শ’ টাকা, ছোট ছুরি ৬০টাকা, বটি ১৫০শ’ টাকা, চাপাতি ৫০০-৬০০ টাকা করে বিক্রি করা হয়। তবে এবার মাদারীপুর জেলায় প্রায় ইউনিয়নে রাজনৈতিকভাবে বিভিন্ন সংঘাত হওয়ায়, জেলার বিভিন্ন থানায় মামলা হওয়ায় এলাকার লোকজন পালিয়ে ছিল। তাই এখনো গতবারে চেয়ে কাজ একটু কম। তবে কোরবানীর আরও কিছু দিন রয়েছে। তাই এখনো কামারা লাভবান হওয়ার আসা করছে।


এ ক্যটাগরির আরো খবর..