× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

দশ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ কুড়িগ্রামের চিলমারীতে সারা দেশব্যাপী ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, দরিদ্র মানুষকে ১০ টাকা কেজিতে চাল দেওয়া। সেই অঙ্গীকার অবশেষে পূরণ হতে চলেছে। আর তা উদ্বোধনে দেশের দারিদ্র্যপীড়িত উপজেলা কুড়িগ্রামের চিলমারীতে। চাল বিতরণের এ কর্মসূচিতে সুবিধা পাবে দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার।

সরকারের কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে। চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির আওতায় চাল পাবে হতদরিদ্র পরিবারগুলো। কুড়িগ্রামে এক লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় চাল পাবে।

প্রধানমন্ত্রীর চিলমারী আগমন উপলক্ষে উৎফুল্ল সাধারণ মানুষ। তারা একদিকে যেমন ১০ টাকা কেজিতে চাল পাচ্ছে, অন্যদিকে প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখতে পেলেন।

চিলমারীসহ কুড়িগ্রাম জেলার দারিদ্র্য দূরীকরণে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ ঘোষণা আশা করছেন নেতাকর্মীসহ এলাকার মানুষ।

প্রধানমন্ত্রীর এ কর্মসূচি সফল করতে জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন। প্রধানমন্ত্রী কুড়িগ্রামের মানুষকে ভালোবাসেন বলে এক বছরে দুবার তিনি জেলাটিতে সফর করছেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) খান মো. নুরুল আমিন জানান, প্রধানমন্ত্রীর আগমন ও হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..