× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

আগামীকাল জামায়াতের আধাবেলা হরতাল

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ জামায়াতে ইসলামী বাংলাদেশ মীর কাসেম আলীর ফাঁসির প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এই আলবদর নেতার রায় কার্যকর করা হয়। তার পরই জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতালের ঘোষণা দেন।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতালের ডাক দেওয়া হয়।

এ ছাড়া রোববার মীর কাসেম আলীর গায়েবানা জানাজা ও দোয়ার কর্মসূচি দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল  সুপার প্রশান্ত কুমার বণিক গতকাল রাতে সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টার দিকে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়। ১০ মিনিট পর, অর্থাৎ ১০টা ৪০ মিনিটের দিকে কাসেম আলীর দেহ ফাঁসির মঞ্চ থেকে নামানো হয়।

এর পর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে মীর কাসেমের মরদেহ নিজ গ্রাম মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চালা গ্রামে পাঠানো হয়। রাত সোয়া ৩টার দিকে তাঁকে সেখানেই দাফন করা হয়।

মীর কাসেম জামায়াত নেতাদের মধ্যে পঞ্চম, যিনি মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুললেন।

এর আগে বিভিন্ন সময়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লার রায় কার্যকর হয়। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..