× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পঁচা খাবার সরবরাহের মামলায় গ্রেফতার ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই অপারেশন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন এই আদেশ দেন। এর আগে তাদের সোমবার রাতে শহরের চাঁনমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে আহসানুল হাবিব (৫২) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাবর্তীশিবপুর এলাকার নুরুল ইসলাম খানের ছেলে নুরুজ্জামান খান (৪৪)।

জানা যায়, মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিডিং কার্যক্রমের আওতায় রুটি, কলা ও ডিম টিফিন হিসেবে শিক্ষার্থীদের দিয়ে আসছে সরকার। সমতা ট্রেডার্স-নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হয়।

গত ৮ এপ্রিল দুপুরে সদর উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রিপন ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক দেয়া টিফিনের রুটি, কলা ও ডিম আলামত হিসেবে জব্দ করেন।

ঘটনার পরদিন জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার-এর স্বাক্ষরিত এক চিঠিতে অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে ঘটনার সত্যতা পান কমিটির সদস্যরা। গণমাধ্যমে সংবাদ প্রচার হলে ফিডিং কার্যক্রমের প্রকল্প পরিচালক ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হারুণ অর রশীদ ঘটনাস্থলে ছুটে আসেন। আশ্বাস দেন দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার।

এই ঘটনায় গত ২৭ এপ্রিল সদর উপজেলার ১৬৫ নং পোকরার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন চৌধুরী বাদী হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে গ্রেফতার হয় সমতা ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আহসানুল হাবিব ও নুরুজ্জামান খান। তাদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পঁচা খাবার সরবরাহের ঘটনায় দায়ের করা মামলায় সমতা ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে কাজ করছে পুলিশ। এদিকে গ্রেফতার দুজনের বিরুদ্ধে নষ্ট খাবার সরবরাহের অভিযোগের প্রাথমিক সত্যতা পায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..