× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

জঙ্গিবিরোধী অভিযান কল্যাণপুরে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: পুলিশ অভিযান চালিয়েছে রাজধানীর কল্যাণপুরে যে ‘জঙ্গি আস্তানায়’, সেটির বাড়িওয়ালার নাম আতাহার উদ্দিন আহমেদ।

কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশের ৫৩/৩ তাজ মঞ্জিল নামের ওই বাড়িতে পুলিশের অভিযানের পর বাড়িওয়ালা কোথায় আছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, বাড়িওয়ালা এই বাড়িতে থাকেন না। তিনি এ বাড়িটি পুরোটাই ভাড়া দিয়ে রেখেছেন।

ছয়তলা ওই বাড়ির প্রথম তিন তলা পর্যন্ত ফ্যামিলি থাকে। পরের তিন তলায় মেস ভাড়া দিয়েছেন আতাহার উদ্দিন আহমেদ। ওই বাড়ির পঞ্চম তলার মেসে জঙ্গিরা আস্তানা গেড়ে বসেছিল।

পুলিশের ধারণা, গত মাসে কিংবা চলতি মাসের শুরুর দিকে জঙ্গিরা ওই বাসা ভাড়া নিয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেন, ‘গুলশানের মতো ঘটনা ফের ঘটাতে জঙ্গিরা কল্যাণপুরে জড়ো হয়েছে- পুলিশের কাছে এমন তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ, র‌্যাব ও সোয়াত টিম সেখানে অভিযান চালায়।

রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। এ সময় দুই জঙ্গি বাড়ির নিচে নেমে এসে আল্লাহু আকবার বলে গুলি ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।’

মারুফ হাসান জানান, ওই বাড়িটি রাতভর ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভোর ৫টা ৫১ মিনিটে অভিযান শুরু হয়ে ৬টা ৫১ মিনিট পর্যন্ত চলে। ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের এই অভিযানে বিশেষায়িত টিম সোয়াত নেতৃত্ব দেয়। এক ঘণ্টার অভিযানে ৯ জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..