× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ডেস্ক

বিশ্বব্যাপী মেধাবীদের গড়ে তুলতে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও ইউনেস্কো

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
unesko and huwe

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -এর অংশ হিসেবে, বিশ্বব্যাপী তরুণ মেধাবীদের গড়ে  তোলার জন্য ভূমিকা রাখতে ইউনেস্কো গ্লোবাল অ্যালায়েন্স ফর লিটারেসির (জিএএল) সাথে  কাজ করবে হুয়াওয়ে। হুয়াওয়ে ও ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং (ইউআইএল)– সেক্রেটারিয়েট অব জিএএল এর সহ-আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট সামিটে এই ঘোষণা দেয়া হয়।

সামিটে হুয়াওয়ে ও ইউআইএল স্বাক্ষরতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহারের ব্যবহারের সম্মত হয়। এ নিয়ে তারা একটি কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করে। যার অধীনে, উন্নয়নশীল দেশের শিক্ষকদের প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে ইউআইএল’র বর্তমান উদ্যোগের সম্প্রসারণে আর্থিক সহায়তা দিবে হুয়াওয়ে। বর্তমানে, বাংলাদেশ, আইভরি কোস্ট, মিশর ও পাকিস্তানে ইউআইএল এর কার্যক্রম রয়েছে।

একইসাথে, এমডব্লিউসি ডে জিরো ফোরামে বক্তব্য প্রদান করেন হুয়াওয়ের ক্যারিয়ার বিআইজি’র প্রেসিডেন্ট লি পেং। বক্তব্যে তিনি, ফাইভজি কীভাবে ইন্টেলিজেন্ট বিশ্বের সম্ভাবনা উন্মোচন করছে এবং ৫.৫জি’র দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে এ যাত্রায় কীভাবে নতুন সব মাইলফলক অর্জন করা যাবে, এ বিষয়ে আলোচনা করেন তিনি।

এই ফোরামে খাতসংশ্লিষ্ট সবাই একসাথে কাজ করার মাধ্যমে কীভাবে সবুজ ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির দিকে এগিয়ে যাওয়া যাবে বক্তব্যে এ নিয়ে আলোচনা করেন লি পেং। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনে ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হুয়াওয়ের গাইড (জিইউআইডিই) বিজনেস ব্লুপ্রিন্ট। বক্তব্যে তিনি ফাইভজি’র ক্ষেত্রে বিশ্বের নানা উদ্ভাবন ও সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..