× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

এ বার ‘লাল গ্রহ’ মঙ্গলেও দেখা যেতে পারে জোকার বা ক্লাউন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

এ বার ঢাউস জুতো পরা জোকার বা ক্লাউন দেখা যেতে পারে ‘লাল গ্রহ’ মঙ্গলেও । লাল টুকটুকে তার রং। নাকটা হবে অসম্ভব রকমের লম্বাটে। তারও রংটা হবে লাল। সেই জোকারকে দারুণ দারুণ স্মার্ট হতে হবে। হতে হবে খুব বলিয়ে-কইয়ে। মুখ থেকে তাঁর যে শব্দটা খসবে, তাতেই যেন হেসে গড়িয়ে পড়েন সকলে। যদিও গড়িয়ে পড়াটা যাবে না। কারণ, মহাকাশে মাইক্রোগ্র্যাভিটির প্রায় শূন্য অভিকর্ষ বলে যে ইচ্ছে হলেও নীচে গড়িয়ে পড়া যায় না!

ভিন গ্রহের ভিন মুলুকে এমন জোকারই পাঠানোর কথা ভাবছেন বিজ্ঞানীরা। মহাকাশযাত্রীদের উদ্বেগ, উত্তেজনা কমাতে তাঁদের মজা-মস্করায় ভুলিয়ে রাখতে। তাঁরা খতিয়ে দেখছেন, টানা ১ বা ২ মাস মঙ্গলে থাকার ক্ষেত্রে জোকারদের ভূমিকা কতটা কার্যকরী হতে পারে মহাকাশচারীদের ক্ষেত্রে।

আর ৯/১০ বছরের মধ্যে মঙ্গলে প্রথম মহাকাশচারী পাঠাবে নাসা। তাদের টার্গেট ২০২৮ সাল। তা ২০২৩-এও হতে পারে। জোর প্রস্তুতি চলছে যার গত এক দশক ধরেইকিন্তু মঙ্গলের মতো একটা রুখুসুখ পাথুরে গ্রহে পা ছোঁয়ানোর বিপদ তো কম নয়। মারাত্মক তেজস্ক্রিয় বিকিরণের ঝড়-ঝাপটা সইতে হবে মহাকাশচারীদের। আছে যে কোনও সময় গ্রহাণু বা উল্কার আছড়ে পড়ার জোরালো শঙ্কাও। সেই উদ্বেগ থেকে মহাকাশচারীদের যতটা সম্ভব দূরে সরিয়ে রাখতেই মঙ্গলে মহাকাশচারীদের সঙ্গে এক জন জোকার বা ক্লাউন পাঠানোর খুব প্রয়োজন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

 


এ ক্যটাগরির আরো খবর..