× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

যেসব আসনে আওয়ামীলীগের প্রার্থীতা পরিবর্তন

admin
হালনাগাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন বোর্ডের এই সভা ছিল মূলত: একটি সৌজন্য সাক্ষাৎ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের কিছু সৌজন্য বক্তব্য দিয়ে সভা শেষ করেছেন।

জানা গেছে, মূলত মাঠ জরিপ, নেতাদের অবস্থানসহ ৬টি জরিপের ভিত্তিতে এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। জরিপে দেখা গেছে, প্রায় ৭৪টি আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী বদল হচ্ছে। তবে, দলের একাধিক সূত্র জানিয়েছে, এটি মূলত খসড়া। শেষ মুহূর্তে আরও অন্তত ১০টি আসনে প্রার্থী যোগ-বিয়োগ হতে পারে।

খসড়া তালিকায় দেখা যাচ্ছে, বর্তমান মন্ত্রীদের মধ্যে অনেকেই মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যিনি অবসরে যাওয়ার জন্য মনোনয়ন পাচ্ছেন না। দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এবং বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক অসুস্থতার কারণে এবার মনোনয়ন নিচ্ছেন না। বিতর্কিত ভূমিকার জন্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মনোনয়ন পাচ্ছেন না বলে তথ্য পাওয়া গেছে।

আওয়ামী লীগের এবারের মনোনয়নে তরুণ, সমাজের গণ্যমান্য প্রতিশ্রুতিশীল ব্যক্তিবর্গ ও ত্যাগী কর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে একাধিক সূত্রের পাওয়া খবরে জানা গেছে।

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত আসনগুলোতে দশম জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন পাচ্ছে না সেগুলো নিচে তুলে ধরা হলো:

১.  ঠাকুরগাঁও-২,  ২.  দিনাজপুর-১, ৩.  দিনাজপুর-৬, ৪.  নীলফামারী-১, ৫.  লালমনিরহাট-১, ৬.  লালমনিরহাট-৩,  ৭.  রংপুর-২, ৮.  গাইবান্ধা-৩,  ৯.  জয়পুরহাট-১,  ১০. বগুড়া-৫, ১১. চাঁপাইনবাবগঞ্জ-১, ১২. চাঁপাইনবাবগঞ্জ-২, ১৩. চাঁপাইনবাবগঞ্জ-৩, ১৪. নওগাঁ-২, ১৫. নওগাঁ-৪, ১৬. নওগাঁ-৫, ১৭. রাজশাহী-১, ১৮. রাজশাহী-৩, ১৯. রাজশাহী-৫, ২০. নাটোর-১, ২১. নাটোর-২, ২২. সিরাজগঞ্জ-৩, ২৩. সিরাজগঞ্জ-৫, ২৪. সিরাজগঞ্জ-৬, ২৫. পাবনা-১, ২৬. পাবনা-৩, ২৭. পাবনা-৪, ২৮. মেহেরপুর-১, ২৯. কুষ্টিয়া-৪, ৩০. চুয়াডাঙা-১,৩১. ঝিনাইদহ-১, ৩২. ঝিনাইদহ-৪, ৩৩. মাগুরা-১, ৩৪. নড়াইল-১, ৩৫. নড়াইল-২, ৩৬. বাগেরহাট-৪, ৩৭. খুলনা-২, ৩৮. খুলনা-৪, ৩৯. সাতক্ষীরা-৪, ৪০. বরগুনা-১, ৪১. বরগুনা-২, ৪২. ভোলা-২, ৪৩. বরিশাল-২, ৪৪. পিরোজপুর-১, ৪৫. টাঙ্গাইল-৩, ৪৬. টাঙ্গাইল-৬, ৪৭. ময়মনসিংহ-২, ৪৮. ময়মনসিংহ-৬, ৪৯. ময়মনসিংহ-১১, ৫০. নেত্রকোনা-৪, ৫১. কিশোরগঞ্জ-১, ৫২. কিশোরগঞ্জ-২, ৫৩. ঢাকা-১৪, ৫৪. ঢাকা-১৮, ৫৫. গাজীপুর-১, ৫৬. গাজীপুর-৩, ৫৭. ফরিদপুর-১, ৫৮. শরীয়তপুর-২, ৫৯. সুনামগঞ্জ-১, ৬০. সুনামগঞ্জ-২, ৬১. সিলেট-১, ৬২. সিলেট-৩, ৬৩. মৌলভীবাজার-১, ৬৪. মৌলভীবাজার-৩, ৬৫. হবিগঞ্জ-২, ৬৬. হবিগঞ্জ-৪, ৬৭. চাঁদপুর-৩, ৬৮. লক্ষ্মীপুর-৪, ৬৯. চট্টগ্রাম-৩, ৭০. চট্টগ্রাম-৪, ৭১. চট্টগ্রাম-১১, ৭২. চট্টগ্রাম-১২, ৭৩. চট্টগ্রাম-১৫, ৭৪. কক্সবাজার-৪


এ ক্যটাগরির আরো খবর..