× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ-ভাংচুর, আহত ৫

admin
হালনাগাদ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী ও শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজ্জম মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০টি ঘর ভাংচুর করা হয়েছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পালং উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বাচ্চু বেপারীর সমর্থক জানু কাজির ছেলে রাজু আলম আলী আজম মাদবরের ছেলে ইমনকে মারধর করে। ঘটনা দুই পক্ষের মধ্যে জানাজানি হলে উভয় পক্ষের সমর্থকরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে বাচ্চু বেপারীর সমর্থক উত্তর পালং এলাকার দুলাল বেপারী ও জয়নাল বেপারীর বাড়ি এবং আলী আজ্জম মাদবর ও তার বাবা চানমিয়া মাদবর, ভাই ইউনুস মাদবর, রহমান মাদবরের বাড়ি ভাংচুর করা হয়।

আলী আজ্জম মাদবর বলেন, আমার ছেলে ইমন পালং উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়। পরে জানু কাজির ছেলে রাজু আলম আমার ছেলে ইমনকে ডেকে নিয়ে মারপিট করে। এ ঘটনাকে কেন্দ্র করে বাচ্চু বেপারী তার সমর্থকদের নিয়ে আমাদের বাড়িঘর ভাংচুর করে। এতে আমার বাবা চানমিয়া মাদবর আহত হয়।

শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়ার ও আন্তঃজেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী বলেন, স্কুলের ছাত্রদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী আজ্জম মাদবর ও তার সমর্থকরা দুলাল বেপারী, খলিল সরদার, রাজু আলমদের বাড়ি-ঘর ভাংচুর করে ও কয়েকজনকে পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে আমার সমর্থকরা আলী মাদবরের বাড়িতে পাল্টা হামলা করতে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বলেন, আধপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..