আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে শনিবার (৩ আগষ্ট) রাতে ফরিদপুর জেলার সদরপুরের হাকিম মাতব্বরের হাট অটো ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহেল বেপারী(৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। সোহেল উপজেলার চরডুবাইল গ্রামের মৃত হারুন বেপারীর ছেলে।
মাদারীপুর র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরপুরের হাকিম মাতব্বরের হাট অটো ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেল বেপারীকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৫৫(পঞ্চান) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ সদরপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


