বিশেষ প্রতিনিধি: দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে ফের মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেক্সিকো গ্রুপের এ ভাইস চেয়ারম্যানকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও তিনি এ পদে ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার্স মো. আবদুস সবুর ওউপদপ্তর সম্পাদক হিসেবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে।এ নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৭৬টি পদে নির্বাচিতদের নাম ঘোষিত হলো।
এখনো ফাঁকা থাকা পাঁচটি পদের মধ্যে রয়েছে তিনটি সভাপতিমণ্ডলীর সদস্য, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য একজন।দলের সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরকে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকেউপদপ্তর সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়েছেন।



