এম,এ,জলিলঃশার্শা যশোরঃ যশোরের শার্শার পল্লীতে ইব্রাহিম (১৮)নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে। সে উপজেলার বড় বাড়িয়া গ্রামের আমজেদ হোসেনের ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার জামতলা বেনেখড়ি বাঁওড় মাঠে। পুলিশ জানায়, শার্শা উপজেলার বড়বড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে ইব্রাহিম সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে সে আর বাড়ি ফিরে যায়নি।
মঙ্গলবার ভোরে স্থানীয়রা বেনেখড়ি বাঁওড় মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রহিম হাওলাদার ঘটনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বাগাআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় বলেন লাশটি এস আই রহিম হাওলাদার উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে


