× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

লিভারের ৭৫ ভাগই নষ্ট অমিতাভের

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চনের লিভার ৭৫ ভাগই অকেজো হয়ে গেছে। অবশিষ্ট ২৫ ভাগ নিয়েই বেঁচে আছেন কিংবদন্তি এই অভিনেতা। ‘কুলি’ (১৯৮৩) ছবির কাজ করতে গিয়ে আহত হওয়ার পর প্রাণঘাতী হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত হয় তার লিভার।

ভারতের মুম্বাইয়ে হেপাটাইটিসের ওপর একটি গণমাধ্যম কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে অমিতাভ বিস্ময়কর তথ্যটি প্রকাশ করেন। তিনি বলেন, ‘হেপাটাইটিস বি আমার শরীরে চলে এসেছে ঘটনাক্রমে। ‘কুলি’র সেটে আহত হওয়ার পর ভালোবেসে ২০০ জন আমার জন্য রক্ত দিয়েছিলেন। এর মধ্যে ৬০ বোতল রক্ত দেওয়া হয় আমার শরীরে। রক্তদাতাদের মধ্যে একজনের শরীরে হেপাটাইটিস বি ছিলো। তাই আমার শরীরেও তা ছড়িয়ে পড়েছে।’

৭৩ বছর বয়সী বিগ বি যোগ করে বলেন, ‘দুর্ঘটনার পর ১৮ বছর ভালোই ছিলাম। ২০০০ সালে সাধারণ মেডিক্যাল চেকআপে চিকিৎসকরা জানান, আমার লিভার সংক্রমিত হয়েছে। ইতিমধ্যে লিভারের ৭৫ ভাগ নষ্টও হয়ে গেছে। আজ যাকে দেখছেন অর্থাৎ আমি লিভারের ২৫ ভাগ নিয়ে বেঁচে আছি। এটা খুবই হতাশাজনক ব্যাপার।’

জানা গেছে, অন্যকে রক্ত দেওয়ার সময় যেসব পরীক্ষা করানো প্রয়োজন সেসবের মধ্যে অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন (রক্তস্রোতের মধ্যে বাইরে থেকে প্রবিষ্ট পদার্থ যা রোগজীবাণু-প্রতিরোধক পদার্থ সৃষ্টি করে) আবিষ্কার করা হয়েছে মাত্র তিন মাস আগে। আশির দশকে এ পদ্ধতি থাকলে হয়তো অমিতাভের শরীরে হেপাটাইটিস বি থাকতো না! তার কথায় জড়িয়ে ছিলো সেই আফসোস।

অবশ্য বিগ বি আশার কথাও শুনিয়েছেন- ১২ ভাগ লিভার নিয়েও মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু কেইবা এমন পরিস্থিতিতে পড়তে চায়।


এ ক্যটাগরির আরো খবর..