মেহেরপুরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মোমবাতি প্রজ্জ্বলন

মেহের আমজাদ, মেহেরপুর

মোমবাতি প্রজ্জ্বলনের মাধমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন মেহেরপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকাল বুধবার সন্ধায় শহীদ শামসুজ্জোহা পার্কে অবস্থিত স্মৃতি সৌধে মোমবাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ, জেলা আওয়ীলীগের সহসভাপতি আসকার আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাড.পল্লব ভট্রাচার্য, জেলা যুব লীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মফিজুর রহমান, জাতীয় সাহিত্য পরিষদের মেহেরপুর জেলা শাখার সভাপতি নুরুল আহামেদ, উদীচী’র সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন। এর আগে সেখানে আলোচনা সভা ও কবিতা পাঠ করা হয়। পরে অতিথিরা সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন।  জেলার সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এসময় সেখানে উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।