× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

মূল্যসূচকের পতন উভয় পুঁজিবাজারে

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: রবিবার লেনদেনের প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৯৯ লাখ টাকা। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে ১.৫৭ পয়েন্ট। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৭ পয়েন্ট।

এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো। এ কোম্পানির লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার। ৭ কোটি ২১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। তৃতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের লেনদেনের পরিমাণ ৬ কোটি ১৩ লাখ ৫৪ হাজার টাকা। লেনদেনে এর পরে রয়েছে যথাক্রমে- এসিআই, বেক্সিমকো ফার্মা ও সিঙ্গারবিডি।

সিএসইতে প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৭.২৫ পয়েন্ট কমে ৮৫৪২.৮১ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।


এ ক্যটাগরির আরো খবর..