মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথিরের পদত্যাগ

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের জেরে, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মালয়েশিয়ার বর্ষিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ(৯৪)। রাজা ইয়াং দি-পেরতুয়ান আগংগের কাছে,তিনি আজ পদত্যাগপত্র পেশ করেছেন।

মাহাথির মোহাম্মদ-এর বিদায়ে খুশি হয়েছে ভারত, কষ্ট পেয়েছে পাকিস্তান। সম্প্রতি মাহাথির মোহাম্মদ, পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ঝড় তুলেছিলেন। ভারত সরকার প্রতিশোধ হিসেবে, মালয়েশিয়ার সাথে বাণিজ্য নিয়ন্ত্রণ করলে, মালয়েশিয়ার যথেষ্ট আর্থিক ক্ষতি হয়। মালয়েশিয়ার অভ‍্যন্তরে মাহাথিরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ উঠলে – মাহাথির বলেছিলেন, দেশের ক্ষতি হয় হোক, তিনি ইসলামী উম্মাহর জন্য নিবেদিত। কিন্তু মালয়েশিয়ার প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়ার ফলে, মাহাথির মোহাম্মদ-এর পায়ের নিচ থেকে মাটি সরে যেতে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।