× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

মাগুরা থেকে ভারতে পাচার হওয়া যুবতী উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা থেকে ভারতে পাচার হওয়া সাজেদা নামে এক যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের হাতে আটক হয়েছে ইয়াকুব আলী ও আব্দুস সামাদ নামে দুই নারী পাচারকারী। আটক ২ জনের বাড়ি সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলা কেরাগাছী গ্রামে।

মাগুরার সহকারী পুলিশ সুপার সার্কেল সুদর্শন কুমার রায় জানান, সদর উপজেলার মালন্চি গ্রামের সাজেদা (১৮) কে গত মাসের ২৭ তারিখে ভারতে পাচার করে একটি সংঘবদ্ধ পাচাকারী দল। পরে ভারত  থেকে ফোন করে বিষয়টি তার পরিবারকে জানায় পাচাকারীরা। এ সময় পাচারকারীরা   সাজেদাকে ফেরত দেওয়ার শর্ত হিসেবে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা দাবী করে একটি বিকাশ নাম্বার দেয় পরিবারের কাছে। সাজেদার পরিবার বিষয়টি মাগুরা পুলিশকে জানায়। প্রযুক্তির মাধ্যমে বিকাশ নাম্বারের অবস্থান সনাক্ত করে বিশ্বাস অর্জনের জন্য প্রথমে ওই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠায় মাগুরা পুলিশ। পরে চক্রটির কথামত ৩০ হাজার টাকার বিনিময়ে সাজেদাকে ফেরত আনার জন্য সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় যায় মাগুরা পুলিশের একটি দল। অবশেষে আজ সীমান্ত এলাকার কেরাগাছী গ্রাম থেকে ইয়াকুব ও সামাদ নামে দুই পাচারকারীকে আটক  ও সাজেদাকে উদ্ধার করে পুলিশ।
সুদর্শন রায় জানান, উদ্ধার হওয়া সাজেদা ও দুই পাচারকারী মাগুরার পুলিশের হেফাজতেরয়েছে । আসামীদের জিজ্ঞাসাবাদ ও ভিকটিমের জবানবন্ধী গ্রহনের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেতিনি জানান ।


এ ক্যটাগরির আরো খবর..