মধুচন্দ্রিমায় যেতে পারছেন না জেনি

বিনোদন ডেস্ক: চ্যানেল নাইনের অনুষ্ঠানপ্রধান তানভীর খানের সঙ্গে বেশ কিছুদিন প্রেম করেন জনপ্রিয় অভিনেত্রী নওরীন হাসান খান জেনি। এরপর সম্পর্কটি বিয়ে পর্যন্ত গড়ায়। এ বছর আগস্টের প্রথম দিন বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। বিয়ের পর এখন সুখের জীবন কাটছে জেনির। সংসার সুখের হলেও কাঙ্ক্ষিত ইচ্ছাটা পূর্ণ হচ্ছে না তার।

তিনমাস পেরিয়ে যাওয়ার পরও মধুচন্দ্রিমায় যেতে পারছেন না স্বামীকে নিয়ে। কারণ একটাই, সেটা হলো দুজনেরই ব্যস্ততা। জেনি ব্যস্ত তার নাটকের শুটিং নিয়ে। কোনমতেই শিডিউল মেলাতে পারছেন না। আবার তানভীর খানও তার চ্যানেলের কাজ নিয়ে ব্যস্ত। ছুটি হচ্ছে না।

এ প্রসঙ্গে জেনি বলেন, সবারই ইচ্ছা থাকে বিয়ের পর হানিমুনে যাওয়া কিন্তু আমাদের সে ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছি না। গত তিন মাসে কয়েকবার পরিকল্পনা করেও সেটা হচ্ছে না। কারণ আমরা দুজনই ব্যস্ত। আমার নাটকের শুটিং একটার পর একটা লেগেই আছে। কবে শুটিং শেষ হবে জানি না। আবার তানভীরও চ্যানেলের কাজে খুব ব্যস্ত। আর এখন তো আরও সমস্যা। বিপিএল শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুই সম্ভব হচ্ছে না। সবমিলিয়ে এ মুহূর্তে হানিমুন নিয়ে কোন পরিকল্পনা আপাতত নেই। বর্তমানে বেশ কিছু ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন জেনি। এর মধ্যে তার অভিনীত ‘নগর আলো’ ধারাবাহিকটি আগামী মাস থেকে মাছরাঙায় প্রচারে আসছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।