বেনাপোলে ৮২০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ রিপোর্টার বেনাপোল(যশোর):  যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৮২০ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।

সোমবার( ২১ জানুয়ারি) ভোর ৪ টা থেকে সকাল ১১  টা পর্যন্ত পৃথক তিনটি অভিযানে ২১ ও ৪৯  ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব মাদক দ্রবসহ পাচারকারীদের আটক করে।

আটকরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের দরুদ সরদারের ছেলে রুবেল(২২),বেনাপোলের দৌলতপুর গ্রামের আমিনের ছেলে  তরিকুল ইসলাম(২২) ও  আব্দুল মালেকের ছেলে মুজিবর(২৫)।

বিজিবি জানায়, ভারত সীমান্ত পার হয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণে মাদক দ্রব নিয়ে পুটখালী ও দৌলতপুর সীমান্তে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেনসিডিলসহ  তিন পাচারকারীকে আটক করা হয়।

এদিকে ৪৯ ব্যাটালিয়নের  বিজিবি পাচারকারীদের ধাওয়া করে  বেনাপোলের রঘুনাথপুর মাঠ থেকে ৩৯০ বোতল ফেনসিডিল জব্দ করে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

 ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ও ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে  জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ০৩ (তিন) আসামীর বিরুদ্ধে  মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।