× Banner
সর্বশেষ
বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে স্পিকারের চেয়ারের উপরে কালেমা তাইয়্যিবা স্থাপন

ভারত প্রতিনিধি

প্রেসক্লাব কর্তৃক নিষিদ্ধ দ্যা কাশ্মীর ফাইলস ও পরিচালক

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
নিষিদ্ধ দ্যা কাশ্মীর ফাইলস

দ্যা কাশ্মীর ফাইলস নিয়ে আজ ৫ মে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দুটো সাংবাদিক সন্মেলন হওয়ার কথা ছিল প্রেসক্লাব এর তরফ থেকে বাতিল করে দেওয়া হয়। প্রথমে বাতিল করে দেওয়া হয় ফরেন করেসপনডেন্স ক্লাব অফ সাউথ এশিয়ার তরফে। তারপর প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতেও তাঁর সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়া হয়।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী গতকাল ৪ মে বুধবার জানান, আগামী ৫ মে প্রেস ক্লাস অফ ইন্ডিয়াতে ভারতীয় অর্থনীতি,বাক স্বাধীনতার বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করবেন। কিন্তু প্রেস ক্লাবের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়,৫ মে কোনো অনুষ্ঠানই হচ্ছে না। শুধুমাত্র আগাম বুকিং থাকলেই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়। তাও আবার বুকিংটা ক্লাবের একজন সদস‍্যই করতে পারে।

পালটা প্রেস ক্লাবের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর অভিযোগ,গণতন্ত্রের পাহারাদাররা তাঁকে অগণতান্ত্রিক ভাবে নিষিদ্ধ করে দিয়েছে। তবে দমে যাননি পরিচালক। প্রেস ক্লাবের দরকার নেই। তিনি ওপেন হাউস’ সাংবাদিক সম্মেলন করবেন বলে জানিয়ে দিয়েছেন। তাও আবার আজ ৫ মে তেই।

বিবেকের অভিযোগ,কোনো ক্ষমতাশালী মিডিয়ার হুমকিতেই তাঁর অনুষ্ঠানটা বাতিল হয়েছে। দ‍্য কাশ্মীর ফাইলস নিয়ে আপত্তি জানিয়ে গণ ইস্তফার ভয় দেখানো হয়েছে বলে দাবি বিবেকের। সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

টুইটে বিবেকের বক্তব‍্য,কিছু বিদেশি সংবাদ মাধ‍্যম উদ্দেশ‍্য প্রণোদিত ভাবে ভারত বিরোধী, সত‍্য বিরোধী এবং বাক স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করছে। এগুলো ভারতীয়দের জানা উচিত। যারা ঘৃণা ছড়ানোর জন‍্য মিথ‍্যে মিথ‍্যে ভারতকে দুষছে সেই সব সংবাদ মাধ‍্যমেরই বিদ্বেষের শিকার হয়েছেন তিনিও।

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল, দ‍্য কাশ্মীর ফাইলস ছবির দুই প্রযোজক অভিষেক আগরওয়াল আর্টস এবং আই অ্যাম বুদ্ধ প্রোডাকশন আবারো হাত মেলাচ্ছে নতুন এবং আরো বৃহত্তর এক প্রোজেক্টের জন‍্য। জানা যাচ্ছে, দ‍্য কাশ্মীর ফাইলসের মতোই আরো দুটি কঠোর সত‍্যের ঘটনা ছবির আকারে তুলে ধরবেন প্রযোজকরা। তিনটি ছবি মিলিয়ে নাম হবে ‘দ‍্য কাশ্মীর ফাইলস ট্রিলজি’।


এ ক্যটাগরির আরো খবর..