× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

নার্সিং ও মিডওয়াইফারি মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
manobbondhon

নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসূরা নূরের অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তি করায় তার পদগ্যাগের একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদ।

১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক বিউটি বেগম বলেন, ‘২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৮ বছর যাবৎ প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্ব পালন করলে ও তারা আজ পর্যন্ত যুগপোযোগী নিয়োগ বিধি, পদন্নোতি, বদলী সহজীকরণসহ কোন পদক্ষেপই গ্রহণ করতে পারেনি বরং নার্সরা বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি কোন সমাধান না দিয়ে তাদের সাথে অপেশাদার আচরণ করেন।

আমি মনে করি তিনি একজন ব্যার্থ মহাপরিচালক অনতিবিলম্বে তাহার সন্মানের সহিত পদত্যাগ করা উচিত।’
ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদের অপর সমন্বয়ক তারাজুল ইসলাম বলেন ‘নার্সরা যদি ৪র্থ গ্রেডে নার্সিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারে তাহলে কেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এর দায়িত্ব পালন করতে পারবে না।’

সমন্বয়ক রাবেয়া সুলতানা বলেন, ‘বর্তমানে নার্সিং প্রফেশনে বিএসসি ইন নার্সিং ( স্নাতক) , এমএসসি ইন নার্সিং ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত পর্যাপ্ত নার্স থাকার পরে ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডারের লোকজন চেয়ার দখল করে থাকা অযৌক্তিক। আমি মনে করি উচ্চ শিক্ষিত নার্সদের পদন্নোতির ব্যাবস্ধসঢ়;হা সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।’


এ ক্যটাগরির আরো খবর..