তিন তালাক বিলকে ‘মুসলিমদের উপর’ আক্রমণ বললেন ওয়াইসি

ভারতের লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল তিন তালাক বিল। এই বিল অনুযায়ী তিন তালাক ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

আর এই বিল পাশ নিয়ে যখন প্রশংসা করছে বিভিন্নমহল, তখন পুরনো সুরেই বিরোধিতা করলেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, বিভিন্নভাবে যে মুসলিমদের উপর অত্যাচার চলছে, তারই একটা অংশ এই বিল।

মঙ্গলবার রাজ্যসভায় তিন তালাক বিল পাশ হওয়ার পর ট্যুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে আসছিলেন ওয়াইসি। এদিন তিনি টুইটারে লেখেন, “২০১৪ থেকে মুসলিমদের উপর যে অত্যাচার চলছে এটা তারই একটা অংশ। গুন্ডা দিয়ে বা পুলিশের অত্যাচারে আমাদের দমিয়ে রাখা যাবে না। ভারতের সংবিধানে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আমরা ন্যায়বিচার ও অধিকারের জন্য লড়াই করব।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এটা গণতন্ত্রের কালো দিন বলে মন্তব্য করেছে তারা। তারা বার্তা দিয়ে জানিয়েছে, তারা সব মুসলিম মহিলাদের তরফ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।