খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধিঃ আজ সকাল সাড়ে এগারোটায় তালা সরকারি কলেজ হলরুমে তালা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ২০১৬-১৭ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
তালা সরকারি কলেজের বাংলা বিভাগীয় প্রধান আসুতোষ সরকারের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক (বাংলা) রবিউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মো: গোলাম মোস্তফা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক আমিনুর রহমান, ছাত্র/ছাত্রীদের মধ্যে সুজন চক্রবর্তী, কাবিরুল ইসলাম, তরিকুজ্জামান, হাসান আলী বাচ্চু, হাবিবুর রহমান, জাহানারা পারভীন রিয়া ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখার ছাত্রলীগ’র সাধারন সম্পাদক সরদার মামুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক খান নাজমুল হুসাইন, সাংবাদিক শেখ ইমরান হোসেন প্রমুখ ।
এসময় পবিত্র কুরআন তেলোয়াত করেন মো: রফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন তনুশী। এরপর প্রধান অতিথি সকল ছাত্র/ছাত্রীদেরকে ফুল দিয়ে বরন করেনেয়




