× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  আসন্ন ৫ম ধাপে ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন (আনারস মার্কা) এর অফিস ভাংচুর করেছে আ’লীগ প্রার্থীর কর্মীরা।

এ বিষয়ে গত শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তর লিখিত অভিযোগ দেন।

অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শালের হাটে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন (আনারস মার্কা) এর অফিস ভাংচুর করে আ’লীগ প্রার্থী বনি আমিন (নৌকা মার্কা) এর কর্মীরা। এসময় আনারস প্রার্থীর কর্মীরা বাঁধা দিলে আ’লীগ প্রার্থী কর্মীরা তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। এছাড়ও ওই এলাকায় আনারস প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলে আ’লীগ প্রার্থীর কর্মীরা। এ ব্যাপারে গত শুক্রবার বিকলে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীন বলেন, আ’লীগ প্রার্থী বনি আমিনের সমর্থকরা তাঁর অফিস ভাংচুর, পোষ্টার ছেড়া ও নির্বাচর্নী প্রচারনায় বাধা সৃষ্টি করছে। এছাড়াও তাঁরা আমার কর্মী ও ভোটারদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..