ছারপোকা, ইঁদুর বাদর হিন্দুদের হাত পা ভেঙ্গে বুড়িগঙ্গায় চুবাইয়া মারব -মাওলানা মোঃ নেছার উদ্দীন

সারাদেশে সাম্প্রতিক ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ সমাবেশকে ছারপোকা ও ইঁদুর বাদরের সমাবেশ এবং হিন্দুদের হাত পা ভেঙ্গে বুড়িগঙ্গা নদীতে চুবাইয়া মারার কথা বললেন ইসলামী যুব আন্দোলনের যুব নেতা মাওলানা মোঃ নেছার উদ্দীন।

৭ নভেম্বর সারাদেশে সাম্প্রতিক ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট, হিন্দু ছাত্রদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে বহিষ্কারের অপচেষ্টাসহ সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে হিন্দুদের প্রতিবাদ সমাবেশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সকল সংগঠন এক যোগে প্রতিবাদ সমাবেশ পালন করেন। এই প্রতিবাদ সমাবেশ নিয়ে মাওলানা মোঃ নেছার উদ্দীন আরও বলেন, এটা সংখ্যা গরিষ্ট মুসলমানের দেশ স্মরণ করিয়ে দিতে চাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করি, ভিন্ন ধর্মালম্বীদের উপর আঘাত করা ইসলাম সমর্থন করে না। শত অন্যায় দেখেও চোখ বুজে মুখ বুজে সহ্য করি। সহ্যের সীমা অতিক্রম করলে হিন্দুদের হাত পা ভেঙ্গে বুড়িগঙ্গা নদীতে চুবাইয়া মারা হবে

তিনি আরও বলেন, এটা বাংলাদেশ, মুসলমানের দেশ। ইঁদুর বাদর গুলো রাস্তায় নেমে ইসলামের বিরুদ্ধে ‘জয় শ্রী রাম‘ স্লোগান তুলে মিছিল করে কোন সাহসে। এসব দেখে সরকার বাধাও দেয় না।

তার দাবি, মুসলমানরা প্রতীমা ভাংচুর করে তার কোন নজির বা প্রমাণ নেই। হিন্দুরা মুসলমান সেজে প্রতিমা ভাংচুর করে মুসলমানের নাম ব্যবহার করে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে।

বিস্তারিত জানতেঃ  ভিডিও ফুটেজ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।