চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে ভারত

স্পোর্টস ডেস্ক:  গত আসরের শিরোপাজয়ী হিসেবে কত জাঁকজমকের সঙ্গেই না চ্যাম্পিয়নস ট্রফিতে আসার কথা ভারতের। কিন্তু আইসিসির সঙ্গে লভ্যাংশ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নেওয়ার হুমকিই দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে দলও ঘোষণা করেনি ভারত। তবেশেষপর্যন্ত অবসান হয়েছে সব নাটকের।

চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিসিসিআইর পক্ষ থেকে।চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণার শেষ সময় ছিল গত ২৫ এপ্রিল। এ সময়ের মধ্যেই দল ঘোষণা করেছিল সাতটি দেশ। বাকি ছিল শুধু ভারত।

আইসিসির কোনোঅনুমতির তোয়াক্কা না করেই দল ঘোষণার বিষয়টি ঝুলিয়ে রেখেছিল ক্রিকেটবিশ্বের অন্যতম এই পরাশক্তি। ফলে শেষ পর্যন্ত তারা অংশ নেবে কি না, সেই আলোচনাও শুরু হয়েছিল জোরতালে। তবে আজ এক বিশেষ সভা শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তই জানিয়েছে বিসিসিআই।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘বিসিসিআইর বিশেষসাধারণ সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে।’ আগামীকাল সোমবার দল ঘোষণা করা হবে বলেওজানানো হয়েছে বিসিসিআইর বিবৃতিতে।

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেভারতকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ৪ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি মিশন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।