চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা একেএম নাজিম উদ্দিনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক 

আশির দশকের প্রখ্যাত ছাত্রনেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি  ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য একেএম নাজিম উদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে একেএম নাজিম উদ্দিনের ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও বলেন, তরুণ বয়স থেকে রাজনীতিতে তার নিবেদিতপ্রাণ অবদানের কথা স্মরণীয় হয়ে থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।