× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

গোলাপগঞ্জে এসিল্যান্ডের উপর হামলার ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়- ফয়সল চৌধুরী

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে এসিল্যান্ডের উপর হামলার ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন সিলেট-৬ আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপি দলীয় পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ফয়সল চৌধুরী।

তিনি মঙ্গল রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে ফয়সল চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, মঙ্গলবার রাতে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে সংঘটিত হামলার ঘটনার সঙ্গে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাকে জড়ানো হচ্ছে। ‘স্থানীয় প্রশাসন শুরু থেকেই সিলেট-৬ আসনে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আদাজল খেয়ে মাঠে নামে। প্রতিনিয়তই পুলিশ বিএনপি তথা ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থক কর্মীদের হয়রানী, গ্রেপ্তার ও মারধর করছে। বিএনপি প্রার্থীর টাঙ্গানো পোষ্টার ছিড়ে ফেলছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার গোলাপগঞ্জের বইটিকর এলাকায় ধানের শীষের প্রচারে ব্যবহৃত সিনজিচালিত অটোরিকশা আটকিয়ে পুলিশ তা ভাঙচুর করে এবং প্রচারকর্মীকে মারধর করে।

স্থানীয়ভাবে গনসংযোগকালে বিএনপি নেতাকর্মীদের বিনা উষ্কানিতে লাঠিপেটা করে। একইভাবে হেতিমগঞ্জ এলাকায় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীর পথসভা শুরু করতে গেলে স্থানীয় পুলিশ মারমুখি অবস্থান নিয়ে রাস্তা খালি করার কথা বললে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সিনিয়র নেতৃবৃন্দ পুলিশের সাথে আলাপ করলে তারা সেখান থেকে চলে যায় এবং আমরা পথসভার কাজ শুরু করি। পথসভা শেষে আমরা সিলেট ফিরে আসি। কিন্তু রাতে বিভিন্ন অনলাইন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি সেখানে হামলায় ভ্র্যাম্যমান আদালতের দায়িত্বে নিয়োজিত গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি আহত হয়েছেন। একই সঙ্গে এই হামলার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের জড়িত মর্মে পুলিশের বক্তব্যও চোখে পড়ে।’

ফয়সল চৌধুরী বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরণের সহিংস ঘটনার সঙ্গে আমার বা আমার কোনো কর্মী সমর্থকের সম্পৃক্ততা নেই। আমি দৃঢ়ভাবে বিশ^াস করতে চাই আমাকে বিতর্কিত করতে কোনো স্বার্থান্বেষী মহল এটি ঘটিয়ে সিভিল প্রশাসন যাতে আমার বিরুদ্ধে অবস্থান নেয় সেই অপচেষ্টা চালাচ্ছে।

ফয়সল আহমদ চৌধুরী তার বিবৃতিতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনি তার বিবৃতিতে বলেন, ঘটনার পরপরই সরকার দলীয় নেতাকর্মীদের মিছিলের নামে মহড়া ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টার বিষয়টি সামনে চলে আসে।’


এ ক্যটাগরির আরো খবর..