× Banner
সর্বশেষ
মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্রীশ্রী দামোদর ব্রত পালন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

জয়কান্ত রায়ঃ সনাতন ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মতে দামোদর মাস শ্রীহরির সেবার মাস। দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোন কার্যই সহস্রগুণ অধিক ফলদান করে। ভক্তিভরে স্বল্প পরিমাণ ভগবদ্ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান।
এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে, এই মাসে শ্রীহরি মন্দিরে দ্বীপ দান করলে তাকে আর এই জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না।
“শ্রীহরিভক্তিবিলাস” গ্রন্থের ১৬শ বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে, কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখন্ড দীপাবলীর আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতিলাভ করেন। নিয়ম সেবার কাল ও অক্ষয় পূণ্য অর্জনের মাস। এ মাসে সকলেরই নিরামিষ ভোজন করা উচিত। প্রতিদিন ভাগবতের প্রথম স্কন্ধের দামো বন্ধন লীলী পাঠ করা উচিত। দিনের বেলা ভোগরাগ, প্রসাদ গ্রহণ করা উচিত।
কুড়িগ্রামের ফুলবাড়িতে দামোদর ব্রত পালনের সমাপনী দিবস উপলক্ষে গঙ্গাঁ  স্নান উৎসব অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুর ২ টায় স্নান উৎসবে শতশত ভক্তের ঢলে মূখরিত দেশের উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে।
লালমনিরহাট বানিয়ারদিঘী-শ্রীশ্রী রাধাগিরিধারী ইসকন মন্দিরের আয়োজনে এই প্রথম বারের মতোই শ্রীশ্রী দামোদর ব্রত সমাপনী দিবস ও রাস পূর্ণিমা তিথিতে ধরলা নদীতে গঙ্গাঁস্নান উৎসবটি জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রচন্ড রোদ অপেক্ষা করে স্নান করতে আসা শতশত ভক্তের ঢলে মুখরিত ধরলার পাড়।


এ ক্যটাগরির আরো খবর..