কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামিসহ গ্রেফতার ৪

ঝিনাইদহ প্রতিনিধি: ৮ সেপ্টেম্বর’২০১৬ ঝিনাইদহের কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামিসহ ৪ ওয়ারেন্টভুক্ত মামলার আসামি কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার এএসআই ডলি রানী জানান, থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ও ৩৪ ধারার একজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে থানার এএসআই তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকপাড়া গ্রাম থেকে মৃত দাউদ হোসেনের ছেলে আনিসুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চেক জালিয়াতিসহ ৫ টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া ত্রিলোচনপুর থেকে মহি মন্ডলের ছেলে মোহাম্মদ আলী, খামারমুন্দিয়া গ্রামের ফটিক শেখের ছেলে আব্দুল শেখ ও ৩৪ ধারায় আড়পাড়া থেকে পরিতোষ মজুমদারের ছেলে সুব্রত মজুমদারকে গ্রেফতার করেন থানার এএসআই আব্দুল গাফ্ধসঢ়;ফার। কালীগঞ্জ থানার অফিসার-ইন- চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আনিসুর রহমানের বিরুদ্ধে ৫ টি ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।