পুলিশ অফিসার এসআই ফরহাদ হোসেনের গল্প

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ অফিসার এস আই ফরহাদ, একজন প্রচার বিমুখ দানশীল মানুষ। করোনা ভাইরাসের এই ভয়ানক থাবায় মুলঘর ইউনিয়নসহ দেশের কর্মজিবী মানুষ বেকার হয়ে পড়েছে, ফলে মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। সরকারী সহায়তা দেয়া হচ্ছে, এমতাবস্থায় কিছু দানশীল লোক এগিয়ে এসেছে, সাহায্য করছে ত্রান সামগ্রী। তবে অনেকেই সেলফি এবং প্রচারনায় বেশি ব্যস্ত। এই সময় এস আই ফরহাদ একদিকে পুলিশের চাকুরীর সুবাদে করোনার বিরুদ্ধে সরাসরি মাঠে কাজ করছে। অন্যদিকে গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সাধারন মানুষের ঘরে লোক মারফত। যাতে নেই কোন প্রচার প্রচারনা। মুলঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষের ঘরে পৌছে দিচ্ছে চাল, ডাল ও তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী। এছাড়া তিনি বিভিন্ন উৎসবের সময় যেমন ঈদ, পুজা এবং বিভিন্ন দুর্যোগের সময় এভাবেই মানুষের মধ্যে নগদ টাকা এবং খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এস আই ফরহাদ হোসেন রাজবাড়ী জেলার সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পারসাদীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান এর সন্তান। তিনি মানিকগঞ্জ সদর থানায় এস আই পদে কর্মরত আছেন।
এস আই ফরহাদ বলেন, আমি প্রচারনায় নয় কাজে বিশ্বাসী। আমার বাবা বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান, ১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশমাতৃকার টানে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সবুজ পতাকা। আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, মানুষের বিপদে নিজেকে ধরে রাখতে পারি না। মুলঘর আমার জন্মস্থান, মুলঘরের মাটি ও মানুষের কাছে আমি ঋণী, আমি সাধারণ মানুষের বিপদে পাশে থাকতে চাই। চাকুরীর কারনে এলাকার বাইরে থাকতে হয়, তবে মনটা আমার জন্মস্থানে পড়ে থাকে। মানব সেবাই বড় ধর্ম, মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে আমি ধন্য মনে করবো। তিনি বলেন কেউ যদি খাবার সংকটে কষ্ট করে তাহলে আমার মোবাইলে যোগাযোগ করলে আমি স্বাধ্যমত তার বাড়ীতে গোপনে খাদ্য পৌছে দেব, নিজে অথবা লোক মারফত।
সমাজের এইসব দানশীল মানুষ গুলো যেখানে থাক সৃষ্টিকর্তা যেন তাদেরকে ভাল রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।