× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ডেস্ক

এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার

এনার্জিপ্যাক ও আর্থিক অংশীদার পর্যালোচনা বৈঠকে জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করা এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জ্বালানি খাত তৈরি করার জন্য প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন বৈঠকে উপস্থিত নেতারা।

এনার্জিপ্যাক পিএলসি সম্প্রতি এই সভার আয়োজন করে। বৈঠক পর ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এনার্জিপ্যাক সেন্টারে ইফতারের আয়োজন করা হয়।

এই সভায় অংশগ্রহণকারীরা বৈঠকের ফলাফল সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। প্রস্তাবিত পুনর্গঠন পরিকল্পনা জ্বালানি খাত এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়নে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় এনার্জিপ্যাক চলতি বছরের ফিনান্সিয়াল পারফরম্যান্স (আর্থিক অবস্থা) তুলে ধরেন। এছাড়া, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনার রূপরেখা এবং পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থনৈতিক পূর্বাভাস সবার সামনে উপস্থাপন করা হয়। আলোচনায় টেকসই প্রবৃদ্ধি, উদ্ভাবন ও গতিশীল অর্থনৈতিক খাত নির্মাণে এনার্জিপ্যাকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

এনার্জিপ্যাক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন, “আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন আমাদের বর্তমান ফিনান্সিয়াল পারফরম্যান্স (আর্থিক অবস্থা)। আমাদের স্টেকহোল্ডাররাও আমাদের প্রতি অটল সমর্থন রেখেছেন। সামনের দিনগুলোতে সকলের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে আমরা উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে যাবো।”


এ ক্যটাগরির আরো খবর..