আজ ৩০শে এপ্রিল আনন্দমার্গের ১৭ সন্ন্যাসী হত্যাকাণ্ড দিবস। প্রকাশ্য দিবালোকে আনন্দমার্গ প্রচারক সংঘের ১৭ সন্ন্যাসীদের নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা ইতিহাসের আরেক কালো অধ্যায়। ১৯৮২ সালের ৩০শে এপ্রিল ভারতের কলকাতায় বালিগঞ্জের কাছে প্রকাশ্য দিবালোকে হিন্দু সংগঠন আনন্দমার্গের ১৬জন সন্ন্যাসী ও একজন সন্ন্যাসিনীকে হত্যা করা হয় এবং তাঁদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডগুলি একইসাথে তিনটি আলাদা স্থানে ঘটিত হয় এবং বলা হয় হাজার হাজার লোক এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল। মাত্র ঢিলছোঁড়া দূরত্বে থানা থাকা সত্ত্বেও মাঝে কোন পুলিশি হস্তক্ষেপ হয়নি। গণহত্যার তদন্তে নেমেছিল জাতীয় মানবাধিকার কমিশন৷ পালা বদলের জমানায় ২০১২ সালেও গঠিত হয় একটি তদন্ত কমিশন৷ কিন্তু দু দুটি কমিশন গঠন হলেও আজও সেই রিপোর্ট দিনের আলো দেখেনি৷ অগত্যা, চার দশক পরেও খুনীরা রয়ে গিয়েছে ধরাছোঁয়ার বাইরেই৷
জানা যায়, ১৯৮২ সালের ৩০শে এপ্রিল একটি ট্যাক্সিতে চড়ে তিলজলায় একটি শিক্ষামূলক অধিবেশনে যাচ্ছিলেন আনন্দমার্গের সন্ন্যাসী, সন্ন্যাসিনীরা৷ তখনই তাঁদেরকে ঘিরে ধরে ছেলে ধরা সন্দেহে প্রথমে গনপিটুনি ও পরে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ৷ পুলিশ তাঁদের সাহায্য করতে অস্বীকার করে, তা সমগ্র দেশে একটি হতাশার আবহ সৃষ্টি করেছে। কাঠগড়ায় ছিল তৎকালীন শাসক সিপিএম৷ চারদশক পরেও ওই ঘটনায় এখনও গ্রেফতার হয়নি৷ অভিযোগ, সেই সময় ওই এলাকার একটি জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় আনন্দমার্গীদের৷ পরে এই বিষয়ে মুখ খুলেছিলেন দক্ষিণ ২৪ পরগণার অতিরিক্ত জেলাশাসক আইএএস অফিসার শের সিং৷
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল (CAT) কে দেওয়া একটি দরখাস্তে ( ১৯৯৪ এর নং ১১০৮) তিনি অভিযোগ জানান, তদানীন্তন বাম সরকারের তরফে তাঁকে এই বিষয়ে নীরব থাকার পরামর্শ দেওয়া হলেও তিনি গর্জে উঠেছিলেন৷ তাই পড়তে হয়েছিল সরকারের রোষানলে৷ করা হয়েছিল সাসপেন্ড৷ ‘‘তৎকালীন সিপিএম এই গণহত্যা সংগঠতি করেছিল৷ তাই বাম সরকার পুরো বিষয়টিকে ধামাচাপা দিয়েছিল৷ এই হত্যাকাণ্ডের ঠিক পরবর্তী ঘটনাক্রমে এবং আগামী বছরগুলিতে সিপিএম এই বিষয় সম্বন্ধীয় তথ্য চাপা দেওয়ার কাজটি চালিয়ে গেছে। অনেক সময় ব্যতীত করে ১৯৯৬ সালে জাতীয় মানবাধিকার কমিশন এই বিষয়েএকটি অনুসন্ধান শুরু করে, এবং তখনো, জ্যোতি বসু এবং তাঁর সরকারের সহযোগিতায় নিস্পৃহতার জন্য তাঁরা খুব একটা সাফল্য লাভ করতে পারেননি। ১৯৯৯ এর মে মাস শেষ হওয়ার মধ্যেই দুবার তাগাদা পাঠানো হয়েগেছিল, তবুও রাজ্য সরকার উত্তর না দেওয়াই বেছে নেয়। পরে ২০১২ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি কমিশন গঠন করেন বটে, তবে আজও তার কোনও রিপোর্ট আমাদের জানা নেই৷ আজও ওই গণহত্যার খুনীরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে৷’’
পশ্চিমবঙ্গের এক আই এ এস অফিসার শের সিং এই বিষয়ে সংশ্লিষ্ট দস্তাবেজ সহ কিছু তথ্য প্রকাশকরার প্রস্তাব দেন। এই হত্যাকাণ্ডের সময় তিনি ২৪ পরগণার অতিরিক্ত জেলাশাসক ছিলেন। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল (CAT) কে দেওয়া একটি দরখাস্তে ( ১৯৯৪ এর নং ১১০৮) তিনি অভিযোগ জানানযে উক্ত বিষয়ে এই কমিউনিস্ট সরকারের কথায় কান দিতে অস্বীকার করায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। সিংক্যাটকে (CAT) জানান যে তিনি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এর কারণে দায়বদ্ধ ছিলেন এবং সেই কারণে জিজ্ঞাসা করা হলে একমাত্র কোন যোগ্য কর্তৃপক্ষের কাছেই তিনি গোপন তথ্য প্রকাশ করতে পারতেন। কিন্তু তাঁর আবেদন থেকে একটি বিষয়ে যথেষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে কমিউনিস্টদের সাথে জমি সংক্রান্ত একটি বিবাদে এই আনন্দমার্গীদের হত্যা করা হয়েছিল। সিপিএম তখন এই ভয় পেয়েছিল যে কসবা অঞ্চলেমার্গীরা তাদের কর্তৃত্ব বাড়িয়ে তুলতে পারে। এই অঞ্চল সেই সময়ে একটি কমিউনিস্ট দুর্গ ছিল।
আচার্য্য ত্র্যম্বকেশ্বরানন্দ অবধুত ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, ” বসু সরকারের একমাত্র সাফল্য হল রাজ্যে গণহত্যার সবচেয়ে বড় ঘটনায় নিজেদের জড়িত থাকার ব্যাপারটি লুকিয়ে রাখা।” তাঁর মতে, কমিউনিস্টদের আসল উদ্দেশ্য ছিল আনন্দমার্গের নেতৃত্বকে অপসারিত করা, কিন্তু তাদের গুণ্ডারা ভুল করে সংগঠনের সাথে যুক্ত কিছু সাধারণ সন্ন্যাসীকে হত্যা করে। কিছু রিপোর্ট এই দাবী করে যে সন্ন্যাসীদের শিশুদের অপহরণ করার সন্দেহে হত্যা করা হয়েছিল, কিন্তু তাঁরা এইটুকু স্বীকার করেছিলেন যে কেন তাঁদের এই বিষয়ে সন্দেহ করা হচ্ছে সেটা তাঁদের কাছে পরিষ্কার নয়। পুলিশ বলে যে জনতা একটি গণচিতা তৈরি করে তাঁদের তার মধ্যে ছুঁড়ে দেয়।
১৯৯৯ সালে আনন্দমার্গ প্রচারক সংঘ বিষয়টির একটি উচ্চস্তরীয় বিচারবিভাগীয় অনুসন্ধানের দাবী তোলে। উড়িষ্যায় খ্রিস্টান মিশনারী গ্রাহাম স্টেইন্স এবং তাঁর দুই শিশুপুত্রের হত্যাকাণ্ডের তদন্তের জন্য যখন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করে, তখন সংঘ তা অনুসরণ করে প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একটি ৬৬ পাতার চিঠিলিখে “কলকাতায় প্রকাশ্য দিবালোকে ১৭ জন আনন্দমার্গীর হত্যা”র তদন্ত করার জন্য একটি অনুরূপ দল গঠনকরার মিনতি করে। চিঠিতে জানানো হয়েছিল, “এই শহর এর আগে কখনোই এইরূপ দেড় ঘণ্টা ধরে ঘটিত পাশবিক, বর্বর এবং সুসংবদ্ধ হত্যাকাণ্ড দেখেনি, যা চলাকালীন মাত্র ঢিলছোঁড়া দূরত্বে থানা থাকা সত্ত্বেও মাঝে কোন পুলিশি হস্তক্ষেপ হয়নি।”
চিঠিতে সেই সময়ে বিষয়টির একটি যথাযথ অনুসন্ধান করার কথায় জোর দেওয়া হয়, বলা হয়, ” গত ১৭ বছরে সংখ্যালঘু সম্প্রদায় ক্রমাগত আক্রমণের সম্মুখীন হত না।” আনন্দমার্গ হিন্দু ধর্মের সাথে যুক্ত না থাকার দাবী করে থাকার জন্য পরিচিত, একবার এরা আলাদা ধর্মের মর্যাদা পাওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু সুপ্রীম কোর্ট এইবিচার দেয় যে আনন্দমার্গ কোন আলাদা ধর্ম নয়, এটি সোজা কথায় “হিন্দু ধর্মের একটি ধার্মিক আখ্যা”। আনন্দমার্গীরা এই দাবী করার জন্য পরিচিত যে তন্ত্রকে “কখনোই হিন্দুধর্মের অংশ বলে মনে করা হয়নি”।
২০১২ সালে অবশেষে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, রাজ্য সরকার একটি এক সদস্যের কমিশনগঠন করে এই হত্যাকাণ্ডের অনুসন্ধানের জন্য। তৎকালীন আইনমন্ত্রী মলয় ঘটক বলেছিলেন যে মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিশন গঠন করায় সায় দিয়েছেন। জাস্টিস অমিতাভ লালার বিচারবিভগীয় কমিশন জানতে পারে যে ১৯৮২ সালের ৬ই ফেব্রুয়ারি কসবা-যাদবপুর এলাকার গুরুত্বপূর্ণ সিপিএম নেতৃত্বেরা আনন্দমার্গীদের ব্যাপারে আলোচনা করার জন্য পিকনিক গার্ডেনের কলোনী বাজারে দেখা করেন। কথিতভাবে এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন শেষ বামফ্রন্ট মন্ত্রীসভার মন্ত্রী কান্তি গাঙ্গুলী, প্রাক্তন সিপিএম বিধানসভা সদস্য সচিন সেন, মৃত, স্থানীয় সিপিএম নেতা নির্মল হালদার, ওয়ার্ড নং ১০৮ এর (তিলজলা-কসবা) প্রাক্তন কাউন্সিলর অমল মজুমদার এবং তৎকালীন যাদবপুরের লোকসভা সদস্য এবং পরবর্তীতে লোকসভার স্পিকার পদলাভ করা সোমনাথ চ্যাটার্জী।
আনন্দমার্গীরা কমিউনিস্টদের রোষদৃষ্টিতে পড়েছিলেন কারণ তাঁরা মতাদর্শগতভাবে তাদের বিরোধী ছিলেন। মার্গীদের ওপর প্রথম হামলা হয় ১৯৬৭ সালে তাদের পুরুলিয়া আন্তর্জাতিক সদর দপ্তরে, যেখানে আরোপিতভাবে সিপিএম কর্মীরা পাঁচজনকে হত্যা করে। মাত্র দুবছর পর, আনন্দমার্গের কোচবিহার ধর্মসভায় হামলা চালানোহয়। এমনকী বিজন সেতু হত্যাকাণ্ডের পরেও ১৯৯০ সালে আনন্দমার্গের পাঁচ জন সদস্য সিপিএম কর্মীদের হাতে খুন হন। ১৯৮২ সালের ঘৃণিত হত্যাকাণ্ডের ব্যাপারে জ্যোতি বসু কুখ্যাতভাবে বলেছিলেন, “কী করা যাবে? এই জিনিস তো হয়েই থাকে”। বাংলায় সিপিএম রাজের দশকগুলিতে এই বিষয়ে কোন ন্যায় দেওয়া হয়নি, এমনকীএখনো নয়।
আরো কিছু ব্যক্তিও আছেন যাঁরা সম্ভবত হত্যাকাণ্ডের ব্যাপারে কমিউনিস্টদের কথা অনুসরণ না করার জন্য যাতনা পেয়েছেন। ২০০৭ সালের এপ্রিল মাসে জাস্টিস অমিতাভ লালা কমিশন তিলজলা থানার নিহত ওসি(অফিসার ইন চার্জ) গঙ্গাধর ভট্টাচার্য্যের স্ত্রী মমতা ভট্টাচার্য্যের বাড়ি দেখা করতে যায়, যাঁর সাক্ষ্য তাঁকে ১৯৮৩ সালের ৩১শে অক্টোবর বেহালায় গুলি করে খুন করা হয়। মমতার মতে, তাঁর স্বামী একজন সৎ পুলিশ অফিসার ছিলেন এবং আনন্দমার্গের সন্ন্যাসীদের হত্যার সমর্থন না করার মাসুল তাঁকে জীবন দিয়ে চোকাতে হয়। তিনিআরো জানান যে তিনি জ্যোতি বসুর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন এবং খিদিরপুর এলাকায় তাঁদের দেওয়া পুলিশ কোয়ার্টারেই থাকতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে এই সাহায্য করতে অস্বীকার করা হয়।
আজ পর্যন্ত, প্রতি বছর ৩০শে এপ্রিল, যা এই হত্যাকাণ্ডের বার্ষিকী, আনন্দমার্গীরা প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা সন্ন্যাসীদের স্মরণ করার জন্য এবং তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা অর্পণের জন্য একটি মিছিল বের করেন। তবু এখনো, চার দশক পেরিয়ে যাওয়ার পরেও, এই বিষয়ে কোন ন্যায় দেওয়া হয়নি। চেয়ারম্যানও বলেছিলেন, “বন্দুকের নলই রাজনৈতিক ক্ষমতার উৎস”। এবং ভারতে কমিউনিস্টরা এই কথা সর্বোচ্চরূপে যাপন করে এসেছে। বছর বছর ধরে তারা রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে পেরেছে এর বিরোধীদের মাথায় বন্দুক ঠেকিয়ে। রাজনৈতিক ভাবে ধ্বংস হয়ে গেলেও, তাদের ন্যায়ের আগুনে জ্বলা এখনো বাকি।
কেন আনন্দমার্গীদের এইভাবে নৃশংসভাবে হত্যা করা হল?
প্রভাত রঞ্জন সরকার বা শ্রী শ্রী আনন্দমূর্তি ১৯৫৫ সালে আনন্দ মার্গ সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন। তাঁদের উদেশ্য হল ‘‘আত্মমোক্ষার্থম জগৎহিতায় চ’’। তাঁরা সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করতেন। এই জন্য তাঁরা বহু বিদ্যালয়, অনাথ আশ্রম, চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। আনন্দমার্গ সম্প্রদায়ের প্রথম থেকেই বিরোধিতা শুরু করে কমিউনিস্ট পার্টি। হেলেন ক্রোভেট্ট (Helen Crovetto) অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটি গ্রন্থের অন্তর্ভুক্ত তাঁর প্রবন্ধ ‘‘Ananda Marga, Prout, and the Use of Force’’-এ লিখেছেন, খুব সম্ভবত কমিউনিস্ট পার্টি মনে করেছিল আনন্দমার্গীদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক দর্শন তাদের ভোটব্যাঙ্কে ভাগ বসাতে পারে। হেলেন আরও বলেছেন, আনন্দমার্গীদের বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যকলাপের ফলে ছেলেধরার অভিযোগটি বহু মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছিল।
ইতিহাসবিদ নরসিংহ শীল ‘The Quarterly Review of Historical Studies’ জার্নালে প্রকাশিত তাঁর প্রবন্ধ ‘‘The Troubled World of the Ananda Marga: An Examination’’-এ লিখছেন যে, এই গণহত্যার আগে বহুদিন ধরে আনন্দমার্গীদের বিরুদ্ধে বিভিন্ন স্তরে নেতিবাচক প্রচার চালান হয়েছিল। নরসিংহ শীল দেখাচ্ছেন যে, পাশ্চাত্ত্যের জাদুবিদ্যা (witchcraft) চর্চা করা মহিলাদের যে চোখে দেখা হত ঠিক সেইভাবে এদেরকে ছেলে-ধরা হিসাবে চিহ্নিত করা হয়েছিল।
ঘটনাক্রমে চোখ রাখলে দেখা যাবে আনন্দমার্গীদের ওপর আক্রমণের শুরু অনেক আগেই- ১৯৬৭ সালের মার্চে। সেবার পুরুলিয়ার আনন্দনগরে আনন্দমার্গীদের দপ্তর আক্রমণ করে মেরে ফেলা হয়েছিল পাঁচজন সন্ন্যাসীকে। কয়েক বছরের মধ্যেই কোটশিলা থেকে আসার পথে নির্মমভাবে মেরে ফেলা হল অনুগামী এক জনজাতিভুক্ত যুবককে। তবে এসব করে দমানো গেল না আনন্দমার্গীদের। ১৯৭৮ সালে তিলজলায় শুরু হল আশ্রম নির্মাণের কাজ। বাধা আসতে আরম্ভ করলো শুরুতেই। চুরি হতে থাকলো সিমেন্ট, রড, পাথর, পাইপ। চোরাগোপ্তা ভেঙ্গে দেওয়া হতে থাকলো নিকাশি নালা থেকে প্রাচীর। তবে এসব করেও যখন হার মানানো গেল না সন্ন্যাসীদের, তখন চুনোপুঁটিদের থেকে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিলেন রাঘব-বোয়ালরা।
‘বিজন সেতুঃ ১৯৮২’ বইটিতে শের সিংয়ের একটি বিস্তারিত ইন্টারভিউ রয়েছে। শের সিং ছিলেন অবিভক্ত চব্বিশ পরগণা জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম)। এই ইন্টারভিউতে তিনি এই হত্যাকাণ্ড সম্পর্কে অনেক বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ১৯৮২-র ১৬ই জানুয়ারি থেকেই তিনি আনন্দমার্গীদের বিপদ হতে পারে এটা অনুমান করেছিলেন। কারণ ঐ দিন তিনি ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী বিনয় চৌধুরীর কাছ থেকে একটি স্বাক্ষরহীন চিঠি পান যাতে লেখা ছিল- ‘‘আনন্দমার্গী ওখানে উৎপাত করছে, জমি কিনছে, আননেসেসারি কব্জা করছে। প্লিজ দেখুন।’’ শের সিং তখন কসবা থানার ওসি-র কাছে রিপোর্ট চাইলে তিনি জানান- ৩-৫ হাজার লোকের দুটো গ্যাং সশস্ত্র অবস্থায় জমি দখলের প্রস্তুতি নিচ্ছে। জমি দখলকে কেন্দ্র করে গণ্ডগোল ও প্রাণহানীর আশঙ্কা আছে। তিনি তখন দু’মাসের জন্য ওখানে ১৪৪ ধারা জারি করেন। ১৯ –এ জানুয়ারি মহাকরণে মন্ত্রী বিনয় চৌধুরীর ঘরে বিধায়ক ক্ষুদিরাম ভট্টাচার্য তাঁকে হুমকি দিয়ে বলেন- ‘‘আমি দশ হাজার লোক দিয়ে জমি দখল করব। আপনি কী করে সেটা ঠেকান আমি সেটা দেখব।’’
শের সিংকে বদলি করা হয়। তাঁর মতে, জানুয়ারি মাসেই অত্যন্ত ঠাণ্ডা মাথায় আনন্দমার্গীদের খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং এর পিছনে ছিল একটি জমি নিয়ে বিবাদ। কলকাতার ওপর ১৪.৩ একরের এই জমিটি (যেখানে বর্তমানে সন্তোষপুর স্টেডিয়াম) দখলকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। এই জমির দখলের জন্য অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি বারংবার জেলাশাসক রাণু ঘোষকে ফোন করে চাপ সৃষ্টি করেন। শের সিং বলছেন, সোমনাথ চট্টোপাধ্যায়ই জ্যোতি বসুকে বোঝান যে আনন্দমার্গীরা জমিটাকে নেবার চেষ্টা করছে। তাঁর কথা মতই জ্যোতি বসু একটি চিঠি পাঠান ২০-এ জানুয়ারি বলে শের সিং জানাচ্ছেন। শের সিং তাঁর বিস্ফোরক ইন্টারভিউয়ে বলছেন, ‘‘সোমনাথ চট্টোপাধ্যায়ের সুপারিশেই সব ঘটনা ঘটে। ওপর থেকে ওনাকে ভদ্রলোক বলে মনে হয়।’’
যাই হোক মাত্র ৯ মাস আগে তিনি চব্বিশ পরগণার অতিরিক্ত জেলাশাসক হিসাবে কাজে যোগ দেওয়া সত্ত্বেও তাঁকে বদলির চিঠি ধরিয়ে দেওয়া হয়। তিনি জানুয়ারি মাসেই জেলাশাসক রাণু ঘোষকে (Ranu Ghosh) তাঁর আশংকার কথা জানিয়েছিলেন যে- জমি দখলকে কেন্দ্র করে ৪-৫ জন খুন হয়ে যেতে পারে। তাঁর সেই আশঙ্কাই সত্যি হয় ৩০-এ এপ্রিল এবং আরও ভয়াবহভাবে। ১৬ই জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত সব ঘটনা তিনি স্বাক্ষর করে লিপিবদ্ধ করেন।
বিশেষত বিনয় চৌধুরীর ঘরে ক্ষুদিরাম ভট্টাচার্য যা হুমকি দিয়েছিলেন ‘‘আমি ১০ হাজার লোক নিয়ে যাব, কচুকাটা করব, দেখি আপনি ওদের কীভাবে রক্ষা করেন” ফাইলে লিপিবদ্ধ করা হয়। সমস্ত নথিসহ এই ফাইলই ৩০-এ এপ্রিলের পর পুড়িয়ে ফেলা হয়। শের সিংকে বদলি করার পর তাঁর স্থলাভিষিক্ত হন জহর সরকার। শের সিং বলছেন, এই জহর সরকারই তাঁর সমস্ত ফাইল ঘেঁটে কাগজপত্র এদিক ওদিক করে দেয়, সমস্ত গুরুত্বপূর্ণ চিঠিপত্র, দলিল পুড়িয়ে দেয়। ঘটনার পরও আনন্দমার্গীদের শাসানো হয় যদি কোর্টে যাও তবে এবার ১০০ আনন্দমার্গীকে শেষ করব।
শের সিং আরও বলছেন, তিনি আনন্দমার্গীদের হত্যাকাণ্ড সংক্রান্ত আইবি-র রিপোর্টটি পুরোটা পড়েছিলেন।
এই রিপোর্ট অনুযায়ী, কান্তি গাঙ্গুলিই ছিলেন আনন্দমার্গীদের এই হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড। এই ঘটনার তদন্তে যুক্ত তিলজলা থানার ওসি গঙ্গাধর ভট্টাচার্যকে (Gangadhar Bhattacharya) ১৯৮৩-র ৩১-এ অক্টোবর গুলি করে খুন করা হয়। শের সিংয়ের মতে, এই খুনের পিছনেও ছিলেন কান্তি গাঙ্গুলি। এই বিষয়ে ‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্র ২০১৭ সালের ১লা মে ‘‘Link between OC murder & Anandamargi Killings?’’ শীর্ষক একটি সংবাদ করে। এই সংবাদ অনুযায়ী বিচারপতি অমিতাভ লালা-র কমিশন- যা আনন্দমার্গীদের হত্যা নিয়ে তদন্ত করছে- ওসি গঙ্গাধর ভট্টাচার্যের বিধবা স্ত্রী মমতা ভট্টাচার্যের সঙ্গে তাঁর বেহালার বাড়িতে দেখা করতে যান। মমতাদেবী সিপিএম নেতৃত্বের দিকেই তাঁর অভিযোগের আঙুল তুলে বলেন যেহেতু তাঁর স্বামী একজন সৎ পুলিশ অফিসার ছিলেন এবং আনন্দমার্গীদের হত্যাকাণ্ডকে সমর্থন করেন নি- তাই তাঁকে খুন হতে হয়েছিল।
তিনি আরও বলেন তিনি তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাহায্য চান এবং অনুরোধ করেন যে তিনি তাঁর স্বামীর জন্য বরাদ্দ খিদিরপুরের পুলিশ কোয়ার্টারেই থাকতে চান। কিন্তু তাঁকে এই কোয়ার্টার ছাড়তে বাধ্য করা হয় এবং তাঁর স্বামীর মৃত্যুর জন্য মাত্র ৩৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। শের সিং বলছেন আনন্দমার্গীদের হত্যার জন্য রাজ্যের প্রধান ব্যক্তির সবুজ সংকেত ছিল। আনন্দমার্গীদের হত্যার পর জ্যোতি বসুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি ঘটনাস্থলে যাবেন কি না? তিনি বলেন- ‘‘আমি ওখানে গিয়ে কী করব?’’ আবার এই জ্যোতি বসুই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, আনন্দমার্গীরা সিপিএমকে দোষী সাব্যস্ত করছে- এমএলএ শচীন সেন যদি দশ হাজার লোক নিয়ে যায় সেটা কী ভাল হবে?
‘বাবর’ নামক গবেষণা গ্রন্থের জন্য শের সিং ও তাঁর স্ত্রী সুরিন্দর কৌর ১৯৯৩ সালে সৌদি আরবের দেড় কোটি কিং ফয়জল পুরস্কারের জন্য মনোনীত হন। সেখান থেকে চিঠি আসে প্রধানমন্ত্রীর কাছে। কেন্দ্রীয় সরকার জ্যোতি বসু-কে চিঠিটা পাঠান। ‘সানডে’ পত্রিকার সাংবাদিক শংকর রায়-কে দিয়ে ঘুরিয়ে বলান হয় তিনি যদি একটা বন্ড লিখে দেন ‘‘আমি কিছু জানি না বলে’’- তাহলে তাঁকে পুরষ্কারটি আনার অনুমতি দেওয়া হবে। কিন্তু শের সিং না করে দেন, ফলে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না থাকায় তিনি পুরষ্কার লাভ থেকে বঞ্চিত হন। এই ঘটনায় বোঝা যায় আনন্দমার্গীদের হত্যাকাণ্ডের বহু বছর পরও জ্যোতি বসুর নেতৃত্বে সিপিএম শের সিংয়ের বিরুদ্ধে কী ধরণের বিদ্বেষ পুষে রেখেছিল।
শের সিং বলছেন, এই হত্যাকাণ্ডের পর সিপিএমের অন্দরে নাকি আলোচনা হত ‘‘৫-৬ টা লোককে মারার পরিকল্পনা হয়েছিল, এতগুলো লোক কীভাবে মরল?’’ আসলে বাইরে থেকে পার্টির ক্যাডার আনার ফলে ভিড় অনিয়ন্ত্রিত হয়ে গেছিল। ৩টি খুনের জায়গা তৈরী করা হয়েছিল। বালিগঞ্জ স্টেশন, বিজন সেতু ও বন্ডেল গেট। বিজন সেতুর দায়িত্বে ছিল বাবলু চক্রবর্তী। পিটিয়ে হত্যা করার পর যেভাবে কেরোসিন দিয়ে পোড়ান হয়েছিল তাও প্রমাণ করে যে কেরোসিন আগে থেকেই মজুত করে রাখা হয়েছিল। ফলে এই হত্যাকাণ্ডটি কতটা পূর্ব পরিকল্পিত ছিল তা বোঝাই যায়।
সিপিএমের বিভিন্ন মিটিং, মিছিল ও দলীয় মুখপত্রে বেশ কয়েক বছর আগে থেকেই ‘‘বিদেশী শক্তির মদতপুষ্ট সাম্প্রদায়িক’’ আনন্দমার্গীদের প্রতিরোধ করার ডাক দেওয়া হচ্ছিল। আনন্দমার্গীদের সম্পর্কে সাধারণ মানুষের কাছে প্রচার করা হয়েছিল যে এরা সিআইএ-র এজেন্ট। এদের এখান থেকে তাড়াতে হবে। এমনি করে না গেলে পিটিয়ে তাড়াব। ঘটনার বেশ কয়েক মাস আগে থেকেই সংশ্লিষ্ট এলাকাতে গুজব রটানো হচ্ছিল যে, আনন্দমার্গীরা হল ছেলেধরা এবং তাদের আশ্রমের মধ্যে নানারকম অসামাজিক কাজকর্ম হয়- যাতে আনন্দমার্গীদের ওপর আক্রমণ শুরু হলে সাধারণ মানুষ বাধা দিতে না আসেন- বাস্তবে হয়েছিলও তা-ই। বিজন সেতু (Bijan bridge) থেকে হালের মহারাষ্ট্রের পালঘর (Palghar) – ছেলেধরার গুজব রটিয়ে গেরুয়া পরিহিত সন্ন্যাসী হত্যার সেই ট্র্যাডিশন সমানে চলছে।



