আগৈলঝাড়ায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদপ্তর

আগৈলঝাড়ায় ২০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদপ্তর

আগৈলঝাড়া প্রতিনিধিঃ দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও বংশ বিস্তারের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের কম্বিং অপারেশনে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছে প্রশাসন।

উপজেলা মৎস্য অফিসার মোহম্মদ আলম জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সদসদের নিয়ে উপজেলার পয়সারহাটের সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০লাখ টাকা মূল্যের ২০হাজার মিটার দৈর্ঘ্যরে ৬টি বেহুন্দী ও চট জাল জব্দ করা হয়।

ওই দিন রাতে পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনুর নির্দেশে উপজেলা পরিষদ চত্তরে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।