অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্দেশে বাণিজ্যমন্ত্রীর ঢাকা ত্যাগ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স এবং নিউজিল্যান্ডের বাণিজ্য ও রপ্তানি প্রবৃদ্ধি বিষয়ক মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সভায় যোগদানের উদ্দেশ্যে গতকাল (১১ নভেম্বর) রাতে ঢাকা ত্যাগ করেছেন।

মন্ত্রী আগামী ১৩-১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনীতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্সে ৩৯ সদস্যের বাংলাদেশ বিজনেস ডেলিগেশনের নেতৃত্ব দেবেন। এছাড়া তিনি আগামী ১৭-১৯ নভেম্বর নিউজিল্যান্ডের বাণিজ্য ও রপ্তানি প্রবৃদ্ধি বিষয়ক মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বাণিজ্যমন্ত্রীর এ সফরের মাধ্যমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে বাণিজ্য ও বিনিয়োগের নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২১ নভেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।