× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলছে -প্রাথমিক ও গণশিক্ষা সচিব

admin
হালনাগাদ: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

ঢাকা, ২১ কার্তিক (৬ নভেম্বর) : প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ আকরাম-আল-হোসেন বলেছেন, মাঠ পর্যায়ের সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) এর নীতিমালা সংস্কার করা হচ্ছে যা অচিরেই কার্যকর হবে।

সচিব আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে উদ্ভাবন ও সেবা সহজীকরণ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সচিব আরো বলেন, সেবাধর্মী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দাপ্তরিক কর্মকা- পরিচালনা করতে হবে। এতে গ্রাহকের সেবা প্রাপ্তি সহজ হবে।

কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোঃ হাসিবুল আলম ও মোঃ বদরুল হাসান বাবুল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..