× Banner
সর্বশেষ
আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে -ধর্ম উপদেষ্টা আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ই-রিটার্ন -ভূমি সচিব         মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার যশোরে বিজিবির অভিযানে ৫১ লক্ষ ১৬ হাজার ১৪২ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক -১ কালকিনিতে হাতপাখা প্রার্থীর সন্তানকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের -পরিবেশ উপদেষ্টা ৭১ এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪ এর ছাত্র-জনতার আন্দোলন -তারেক রহমান বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ রবিবার(২৫ জানুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৫ জানুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণের সম্ভাবনা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণের সম্ভাবনা সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের ২৫তম মৎস্য আহরনের শুভ উদ্বোধন ও বিল বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগডাঙ্গা ঘাটে মৎস্য আহরনের শুভ উদ্বোধন ঘোষনা করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রোজিনা পারভিন জানান- গত বছরের তুলনায় এবারে মাছের সংখ্যা ও ওজন অনেকটাই বৃদ্ধি পেয়েছে; এবারে এই বিল হতে আনুমানিক (৭শ’ মেট্রিকটন) ৭ লক্ষ ৫০হাজার কেজি মাছ; যার আনুমানিক মূল্য ৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণ হতে পারে বলে আমরা আশা করছি। তিনি আরো বলেন- আমাদের এই বিলের মাছ সাধারণত রাজধানী ঢাকার কাওরান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে। উক্ত অনুষ্ঠানে উপ-পরিচালক (স্থানীয় সরকার) এম,এ মমিন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম, এই বিলের সাড়ে ৮শ মৎস্যজীবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ০১৭১৩-৭৭৩৪৫৪ ২২ ডিসেম্বর/২০২৫

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের ২৫তম মৎস্য আহরনের শুভ উদ্বোধন ও বিল বাইচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগডাঙ্গা ঘাটে মৎস্য আহরনের শুভ উদ্বোধন ঘোষনা করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) রোজিনা পারভিন জানান- গত বছরের তুলনায় এবারে মাছের সংখ্যা ও ওজন অনেকটাই বৃদ্ধি পেয়েছে; এবারে এই বিল হতে আনুমানিক (৭শ’ মেট্রিকটন) ৭ লক্ষ ৫০হাজার কেজি মাছ; যার আনুমানিক মূল্য ৩০ কোটি ৭৫ লক্ষ টাকার মৎস্য আহরণ হতে পারে বলে আমরা আশা করছি।

তিনি আরো বলেন- আমাদের এই বিলের মাছ সাধারণত রাজধানী ঢাকার কাওরান বাজার সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে।

উক্ত অনুষ্ঠানে উপ-পরিচালক (স্থানীয় সরকার) এম,এ মমিন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম, এই বিলের সাড়ে ৮শ মৎস্যজীবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..