× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার

২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ মে, ২০২৬
২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার

চট্টগ্রামের খুলশীর ১৩ নম্বর ওয়ার্ড আমবাগান নালাপাড়া থেকে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।

গ্রেফতার ইমামের নাম আব্দুল বাতেন (৫৫)।

পুলিশ জানায় একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানের মসজিদের ইমাম ১১ বছর এবং ৭ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়ন এবং শ্লীলতাহানি করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। শিশু ছাত্রী দুজনের অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী মসজিদের ভেতর ইমামকে আটকিয়ে রেখেছে এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য খুলশী থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সমীর এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম।

সংবাদ পেয়ে খুলশী থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিপীড়িত শিশু দুজনের বক্তব্য গ্রহণ করে এবং অভিযুক্ত ইমাম ও মক্তব শিক্ষক আব্দুল বাতেনকে গ্রেফতার করে। এ সংক্রান্তে একটি মামলা রুজু করা হয়েছে এবং বিচারার্থে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খুলশী থানার এসআই নুরুল ইসলাম ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..