× Banner
সর্বশেষ
উত্তরপ্রদেশে মকড্রিল অন্ধকারে নিমজ্জিত রাজ্যের ৭৫টি জেলা আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস উনসত্তরের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জন করেছি -প্রধান উপদেষ্টা আজ ঐতিহাসিক উনসত্তরের গণঅভ্যুত্থান দিবস আজ ২৪ জানুয়ারি (১০ মাঘ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ জানুয়ারি শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দেশে গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলায় পদদলিত -শেখ হাসিনা বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  নির্বাচনে জয়ের ব্যাপারে মরিয়া জামায়াতে ইসলামী সরস্বতী শুধু সনাতন ধর্মের পূজার বিষয় নন; সামগ্রিক সংস্কৃতির অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ডেস্ক

হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে -আইন উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

তিনি আরও লিখেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০২২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এরপর শুক্রবার তার মরদেহ ঢাকায় আনা হয় ও শনিবার বাদ জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..