× Banner
সর্বশেষ
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

হবিগঞ্জে ভাবি-ভাতিজিসহ ৩ জনকে ছুরিকাঘাতে দেবর কারাগারে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরের বীরসিংহ পাড়ায় ভাবি-ভাতিজিসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দেবর তাহের উদ্দিন ওরফে শাহ আলম। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টায় হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে হাজির করা হলে তিনি এ জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় শাহ আলমকে আসামি করে নিহত জাহানার বেগমের বোনের জামাই হাজী মোহন আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামালা দায়ের করেন। শাহ আলমকে স্বীকারোক্তিতে জানা যায়, তিনি যখন প্রবাসে ছিলেন সে সময় তার উপার্জনের টাকা ভাবি জাহানারা বেগমের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতেন। দেশে ফিরে এসে তিনি ওইসব টাকা চাইতে গিয়ে প্রতারণার স্বীকার হন। বারবার টাকা চেয়ে হয়রানিতে পড়েন। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে তাদের হত্যা করেছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাহানারার স্বামী গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। এই সুবাদে অন্যান্য ভাইদের তুলনায় তাদের আর্থিক অবস্থা স্বচ্ছল হয়ে উঠে। এতে ক্রমশ ঈর্ষাপরায়ণ ও ক্ষুব্ধ হয়ে উঠে গিয়াস উদ্দিনের ভাই শাহ আলম।

এদিকে নিহত জাহানারা বেগম, তার মেয়ে শারমীন ও তাদের প্রতিবেশী শিমুল মিয়ার মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় জাহানারা বেগমের ছেলে সুজাত মিয়াকে (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, এ ব্যাপারে শাহ আলমকে আসামি করে মাধবপুর থানায় মামালা দায়ের হয়েছে। শাহ আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্পত্তি বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাত ৯টায় ভাবি, অন্তস্বত্তা ভাতিজি ও এক প্রতিবেশীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে দেবর শাহ আলম।


এ ক্যটাগরির আরো খবর..