স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান প্রধান তথ্য কমিশনারের

স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান প্রধান তথ্য কমিশনারের

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইন অনুযায়ী স্বপ্রণোদিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।

প্রধান তথ্য কমিশনার আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত তথ্য অধিকার আইন, ২০০৯ এবং সিটিজেন চার্টার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার বলেন, বিশুদ্ধ ও প্রকৃত তথ্য জনগণের জন্য আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিকল্পে সঠিক তথ্য প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্য অধিকার আইন অনুযায়ী রাজউকের তথ্য প্রদানের কার্যক্রম সন্তোষজনক মর্মে তিনি উল্লেখ করেন। বিভিন্ন সামাজিক মাধ্যম তথা আন-এডিটেড প্লাটফর্মের অপতথ্য, মিথ্যা-বানোয়াট, ঘৃণা-বিদ্বেষ উদ্রেককারী তথ্য এবং গুজব জনমনে ভীতি সৃষ্টি করে এবং হিংসা-হানাহানি বাড়ায়, যা একমাত্র প্রকৃত এবং বিশুদ্ধ তথ্য প্রবাহের মাধ্যমে বিলীন করা সম্ভব।

কর্মশালায় রাজউকের ২১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান মিঞা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।