সিনিয়র মন্ত্রীরা বাদ পড়েননি, দায়িত্বের পরিবর্তন হয়েছে

সিনিয়র মন্ত্রীরা বাদ পড়েননি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কারণে তাদের দায়িত্বের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন সময়ের চাহিদা ছিল, এতে দলে কোনো প্রভাব পড়বে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এবারের ৪৭ জনের মন্ত্রিসভায় ২৭ জনই নতুন মুখ। প্রধানমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্তকে অনেকেই শুধু চমক নয়, বলছেন ‘মহাচমক’। এই মন্ত্রিসভার শপথ সোমবার। আগের মন্ত্রিসভার হেভিওয়েট ও সিনিয়র নেতাদের বেশির ভাগই বাদ পড়েছেন। রোববার এ নিয়ে ছিল ব্যাপক আলোচনা। এসবের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় যারা এসেছেন তারা যে পার্মানেন্ট সেটাও বলা যাবে না। সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তবে মানুষ বিষয়টিকে কিভাবে গ্রহণ করেছে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নতুন সরকারের যে নতুন ভাবনা, নবীন-প্রবীণের সমন্বয়ে যে মন্ত্রিসভা সাজানো হয়েছে- সেটি জনগণ কিভাবে দেখছে- সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। তবে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।