× Banner
সর্বশেষ
কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এর পরলোক গমন

সারাদেশে বিদ্যুতের অপচয়রোধে প্রিপেইড মিটার চালু করবে

admin
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সারাদেশে বিদ্যুতের অপচয়রোধে প্রিপেইড মিটার চালু করবে সরকার। বিদ্যুৎ ব্যবহারে দেশের মানুষকে আবার সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুৎ একটি দেশ জনগণের সম্পদ। কাজেই আমি সবাইকে এটি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানাব।

বিদ্যুতের অপচয়রোধে প্রধানমন্ত্রী সবাইকে প্রিপেইড বিদ্যুতের মিটার ব্যবহারের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারের অনুরোধ জানিয়ে বলব, এটা হলে সিস্টেম লস হবে না।আপনি যেটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন শুধু সেটুকুরই বিল আপনাকে পরিশোধ করতে হবে।আর প্রয়োজন শেষে নিজের ঘরের বৈদ্যুতিক বাতি এবং ফ্যানের সুইচটি নিজ হাতে বন্ধ করে দিন। ব্যাপারে আমি সকলের সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট নর্থ কম্বাইন্ড সাইকল, সিম্পল সাইকল প্লান্ট (উত্তর) এবং ১০৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেরানিগঞ্জ ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। ছাড়া তিনি অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা থেকে রেডিয়াল মোডে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমও উদ্বোধন করেন

যেসব উপজেলা শতভাগ বিদ্যুৎ সরবরাহের আওতায় এসেছে সেগুলো হচ্ছেবাঘেরহাটের মোল্লাহাট এবং ফকিরহাট, দিনাজপুরের হাকিমপুর, ঝিনাইদহের কোটচাঁদপুর, সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সিলেট সদর, কুষ্টিয়ার ভেড়ামারা, কিশোরগঞ্জের ভৈরব, চট্টগ্রামের সীতাকুন্ড এবং নরসিংদী জেলার নরসিংদী সদর

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বলানি উপদেষ্টা . তৌফিকএলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিদ্যুৎ বিভাগের সচিব . আহমেদ কায়কাউস একটি উপস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতির চিত্র তুলে ধরেন। মুখ্য সচিব . কামাল আবদুল নাসের চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন

পরে প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকার স্থানীয় শ্রেণিপেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন

তাঁর সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের উৎপাদন খরচ অনেক বেশি, এজন্য সরকারকে শতকরা ২২ ভাগ ভর্তুকি প্রদান করতে হয়। সরকারকে প্রতি বছর এজন্য একটি বড় অংকের টাকা গচ্চা দিতে হলেও জনগণের জীবনমানের উন্নয়নের জন্যই বিদ্যুতের প্রয়োজন

প্রধানমন্ত্রী নিজে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সচেতন উল্লেখ করে বলেন, ‘নিজের ঘরের বাতিটা, ফ্যানের সুইচটা মনে করে বন্ধ করে দেওয়ার মধ্যে কোনো লজ্জা নেই।তিনি জানান, তাঁর নিজেরতো বিদ্যুৎ বিল দিতে হয় না। সরকারই তাঁর বিল পরিশোধ করে। কিন্তু এই সরকার কারা, সরকারই জনগণ। কাজেই জনগণের সম্পদ কোনভাবেই অপচয় করা ঠিক নয়

কেন জনগণের সম্পদ নষ্ট করবোপ্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রয়োজন শেষে নিজ হাতেই নিজ ঘরের ফ্যান এবং লাইটের সুইচ বন্ধ করেন। অফিসআদালতে বিদ্যুৎ অপচয়ের সমালোচনা করে তিনি বলেন, দেশে অনেক বড় বড় কর্মকর্তাই রয়েছেন যারা কখনো নিজ হাতে ঘরের ফ্যান লাইটের সুইচটি বন্ধ করেন না। তারা ভাবেন এজন্যতো লোক রয়েছে, এতে করেই বিদ্যুতের অপচয় হয়। তাঁর সরকার সারাদেশে বিদ্যুতের অপচয়রোধে প্রিপেইড মিটার চালু করছে যাতে করে বিদ্যুৎ বিল নিয়ে কারসাজী বন্ধ হয়


এ ক্যটাগরির আরো খবর..