সামাজিক সুরক্ষা কর্মসূচী বিষয়ক মেলা-২০১৬

রংপুর প্রতিনিধিঃ  রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে ২ দিন ব্যাপী উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের আয়োজনে, ‘পুষ্প বাংলাদেশ’ এর বাস্তবায়নে “উপজেলা পর্যায়ে সামাজিক সুরক্ষা কর্মসূচী বিষয়ক মেলা-২০১৬” এর আজ বুধবার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মামুন-অর-রশীদ, উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের অধ্যাপক মোঃ শাহ্ আলম, প্রভাষক মেসবাহুল হক মিলন, মিঠাপুকুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামীসহ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মামুন-অর-রশীদ সামাজিক সুরক্ষা কর্মসূচী বিষয়ে বিভিন্ন বক্তব্য প্রকাশ করেন।

মেলায় পুষ্প বাংলাদেশসহ অনেক সরকারী অফিস, এনজিও নিজেদের সামাজিক সুরক্ষা সেবার প্রদর্শনী উপস্থাপন করেন। মেলা পরিদর্শনে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারনের  উপস্থিতি পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।